প্রতীকী ছবি
একটি পারিবারিক অনুষ্ঠান চলছিল। শুক্রবারের সন্ধেবেলা। জমে উঠেছিল অনুষ্ঠান। সব পরিবারেরই লোকজন একসঙ্গে হয়ে আনন্দ করছিলেন। পুরুষ, মহিলা, শিশু সকলেই হৈচৈয়ে ব্যস্ত। আত্মীয় পরিজন সবাই কোনও অনুষ্ঠান উপলক্ষে এক জায়গায় হলে যেমন হয় আর কি! ঠিক সেই সময়েই সেই আলো ঝলমল সন্ধের আনন্দকে ম্লান করে বিষাদে, আর্তনাদে ভরিয়ে তুলল এক বন্দুকবাজ। ওই অনুষ্ঠানে ঢুকে সে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।
এলোপাথাড়ি গুলি চলতে শুরু হতেই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়তে থাকেন অনুষ্ঠানে উপস্থিত পুরুষ, মহিলা, শিশুরা। কাউকে রেহাই দেয়নি ওই বন্দুকবাজ। এই ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়। যার মধ্যে ১টি শিশুও রয়েছে। ৪ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এদিকে নির্বিচারে গুলি চালিয়ে সেখান থেকে কিছু পরে চম্পট দেয় ওই বন্দুকবাজ।
ঘটনাটি ঘটেছে মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যে। ঘটনার পিছনে কে বা কারা জড়িত তা পরিস্কার নয়। তবে ঘটনার পরই পুলিশ অকুস্থল ঘিরে ফেলে। শুরু হয় তদন্ত। বন্দুকবাজকে পাকড়াও করতে সবরকম চেষ্টা শুরু করেছে পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…