World

গায়ে আগুন নিয়ে ছুটলেন বহু মানুষ, মৃত ৭১

তেলের পাইপলাইনে বিস্ফোরণ হয়ে মৃত্যু হল ৭১ জনের। আহত কমপক্ষে ৭৬ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটেছে মেক্সিকোর হিডালগো রাজ্যের লাউহুলিপান শহরে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাইপলাইন থেকে তেল চুরি করতে গিয়ে সেখানে ফাটল ধরানো হয়েছিল। আর সেই ফাটল থেকেই বিস্ফোরণ ঘটে। ভয়ংকর বিস্ফোরণে গোটা শহর চমকে ওঠে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে যখন বিস্ফোরণ ঘটে তখন সেখানে পাইপলাইনের ফাটল থেকে বেরিয়ে আসা তেল নেওয়ার জন্য আমজনতার হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। তখনই বিস্ফোরণ হয়। আগুনে অনেকের দেহ জ্বলতে থাকে। আগুন লাগা অবস্থাতেই ছুটোছুটি করতে থাকেন তাঁরা, যা সিসিটিভিতে ধরাও পড়েছে।

বিস্ফোরণ স্থলে পড়ে রয়েছে জুতো, পার্স ও অন্যান্য জিনিস, ছবি – আইএএনএস

এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যখন পাইপলাইনে ফাটল ছিল, সেখান থেকে তেল সংগ্রহ চলছিল, তখন কেন আগেই প্রশাসন ব্যবস্থা নিলনা? মেক্সিকোর প্রেসিডেন্ট জানিয়েছেন, যে তেল চোরদের জন্য এই ঘটনা ঘটেছে তাদের খুঁজে বার করা হবে।

আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, ছবি – আইএএনএস

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026