World

সাতসকালে বাড়িতে আগুন, পুড়ে মৃত ৭ শিশু-কিশোর

বাড়িতে তখন বড় বলতে কেউ ছিলেন না। বাবা-মা ২ জনেই তখন কর্মসূত্রের বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে ছিল ২ থেকে ১৩ বছরের বাচ্চারা। যাদের মধ্যে ছিল ৫ ভাই-বোন, ১ তুতো ভাই ও ১ কিশোর। ওই কিশোরই ছিল অন্য খুদেদের দেখভালের দায়িত্বে। এই ৭ জনেরই মর্মান্তিক মৃত্যু হল। তখনও ভোরের আলো ফোটেনি। ঘড়িতে স্থানীয় সময় ভোর ৫টা। এমন সময় আচমকাই মেক্সিকোর ইজতাপালাপা শহরের ওই বাড়িতে আগুন ধরে যায়। প্রায় গোটা বাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে। দ্রুত হাজির হয় দমকল। আগুন নেভানোর পর দমকলকর্মীরাই ওই ৭টি বাচ্চার দেহ উদ্ধার করেন। সকলের দেহই ঝলসে গিয়েছিল।

কেন আগুন লাগল তা পরিস্কার নয়। তবে অনুমান করা হচ্ছে কনকনে ঠান্ডা থেকে বাঁচতে হয়তো বাড়িতেই আগুন ধরিয়ে নিজেদের গরম রাখার চেষ্টা করছিল ওই বাচ্চারা। তখনই আগুনের শিখা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গ্রাস করে গোটা বাড়ি। সেই আগুনেই ঝলসে মৃত্যু হয় ৭টি বাচ্চার।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026