World

নদী পেরিয়ে কাঁটাতার ভেঙে ঢুকে পড়লেন হাজার হাজার মানুষ

মাঝ দিয়ে বয়ে গেছে একটা নদী। যা গুয়াতেমালা ও মেক্সিকোর সীমান্ত বলে ধরা হয়। তার ওপর ব্রিজে মোতায়েন পুলিশ। রয়েছে কাঁটাতারের বেড়াও। কিন্তু পায়ে হেঁটে পরিবার নিয়ে হন্ডুরাস থেকে চলে আসা শরণার্থীরা এসব বাধা মানতে নারাজ।

গত রবিবারই গুয়াতেমালা প্রশাসন তাঁদের কড়া হাতে আটকানোর চেষ্টা করে। ছোঁড়া হয় কাঁদানে গ্যাস। পাল্টা শরণার্থীরা ইট, পাথর ছুঁড়ে জবাব দেন।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মেক্সিকোতে কাঁটাতারের বেড়া ভেঙে ঢুকে পড়েন শরণার্থীরা। অন্যদিকে এল সালভাদোর থেকেও বহু শরণার্থী পরিবার নিয়ে ভালভাবে বাঁচার আশায় আমেরিকামুখী হাঁটা শুরু করেছেন।

এল সালভাদোর হোক বা হন্ডুরাস, শরণার্থীদের লক্ষ্য কিন্তু মেক্সিকোতে ঢুকে পড়া নয়। বরং মেক্সিকো হয়ে তাঁরা পায়ে হেঁটেই পরিবার নিয়ে পৌঁছতে চান মার্কিন মুলুকে।

প্রাথমিকভাবে তাঁদের এই উদ্দেশ্যকে ভাল চোখে নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প। প্রয়োজনে সীমান্তে সেনা মোতায়েনের কথাও জানান তিনি।

অন্যদিকে শরণার্থীরা এসবে ভয় পেতে নারাজ। তাঁদের লক্ষ্য একটাই। একটু ভাল ভাবে বাঁচার জন্য আমেরিকায় পৌঁছে যাওয়া। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026