SciTech

বিশ্বের প্রথম মাথার বালিশ তৈরি হয়েছিল এক বিশেষ উপাদানে

এখন তো বিশ্বজুড়ে সর্বত্রেই মানুষ শোওয়ার জন্য মাথার বালিশ ব্যবহার করেন। পৃথিবীর প্রথম মাথার বালিশ কিন্তু তৈরি হয়েছিল ভারতের খুব কাছেই।

সারা পৃথিবী জুড়েই মানুষ শোওয়ার সময় মাথার বালিশ ব্যবহার করেন। নরম মোলায়েম মাথার বালিশ সব সময়ই ভাল ঘুম উপহার দেয়। পৃথিবীতে প্রথম যখন মাথার বালিশ তৈরি হয়েছিল তখন কিন্তু তা এমনটা ছিলনা।

অধুনা যাকে সকলে ইরাক বলে চেনেন তা ৯ হাজার বছর আগে পরিচিত ছিল মেসোপটেমিয়া নামে। সেই ৯ হাজার বছর আগে প্রথম মানুষ সেখানে মাথার বালিশের ব্যবহার শেখে।

তবে সে সময় বালিশ এখনকার মত এমন তুলতুলে নরম হতনা। তুলো দিয়েও তৈরি হতনা। তৈরি হত পাথর দিয়ে। বিশ্বের প্রথম মাথার বালিশটি তাই পাথর দিয়ে তৈরি বলেই জানান বিশেষজ্ঞেরা। পাথরের মাঝের অংশটিকে অর্ধেক চাঁদের মত আকার দিয়ে সেই খাঁজে মাথা রেখে শুতেন মেসোপটেমিয়ার মানুষজন।

প্রাচীন মিশরেও ঠিক এমনই বালিশের নিদর্শন পাওয়া গিয়েছে। মিশরিয়রা আবার বিশ্বাস করতেন মানুষের মাথা হল এক আধ্যাত্মিক অংশ। তাই তার যত্নের জন্য এমনই পাথরের মাঝে ঢালু খাঁজ তৈরি করে সেখানে মাথা দিয়ে শুতেন তাঁরা। যাতে মাথা মাটিতে না ঠেকে।

আবার চিনে যে বালিশ ব্যবহার শুরু হয় তা পাথর দিয়ে নয়, তৈরি হত প্রধানত কাঠ দিয়ে। তাতে আবার নানা নক্সা করা থাকত। প্রাচীন গ্রিক ও রোমানরা আবার যে বালিশ ব্যবহার করা শুরু করেছিলেন তা কাপড়ের টুকরো দিয়েই তৈরি হত।

সেই বালিশে ভরা থাকত পালক ও খড়। তাতে তা নরম হত। সব মিলিয়ে মাথার বালিশ কিন্তু এক বহু প্রাচীন আবিষ্কার। যা সময়ের সঙ্গে বদলেছে। তবে প্রথম মাথার বালিশ পাথর দিয়েই তৈরি হয়েছিল।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026