SciTech

খুব কাছেই রয়েছে ১৪ কিলোমিটার হিরের স্তর, মুছে দিতে পারে মানুষের সব আর্থিক সমস্যা

পৃথিবীর খুব কাছের গ্রহ এটি। যাকে নিয়ে বড় একটা কারও মাথাব্যথা নেই। কিন্তু সেই গ্রহই নাকি মুছে দিতে পারে মানুষের সব অর্থনৈতিক সমস্যা।

পৃথিবীর খুব কাছেই রয়েছে এই গ্রহ। যেখানে রয়েছে কুবেরের ধন। কুবেরের ধন বলাও হয়তো কম বলা হয়। কারণ বিজ্ঞানীদের দাবি ওই গ্রহের মাটির তলায় একটা ১৪ কিলোমিটার পুরু স্তর রয়েছে। যা পুরোটাই হিরে দিয়ে তৈরি। ধারনার বাইরেই বটে।

১৪ কিলোমিটার লম্বা পুরু হিরের স্তর, সে হিরে পাওয়া গেলে মানুষের অর্থের সমস্যা আর থাকবেনা। এমনকি অনেক কিছু হিরে দিয়েই তৈরি করে ফেলা যাবে।

হিরে নিয়ে খেলা করবে ছোটরা। বাড়ি ঘর হিরে দিয়ে তৈরি করা যাবে। এখানে অনেকের মনে হতেই পারে তাহলে সে হিরে উদ্ধারের চেষ্টা করলেই তো হয়!

বিজ্ঞানীরা জানাচ্ছেন, বুধ হল সেই গ্রহ যার উপরিস্তর খুঁড়ে কিছুটা গভীরে যেতে পারলেই মিলবে এই হিরের দুনিয়া। যেখানে তাল তাল হিরে রয়েছে। কিন্তু তাঁরা এটাও জানিয়েছেন তা কোনওভাবে উদ্ধার করার কথা ভাবাটা নেহাতই বোকামি। কারণ তা অসম্ভব।

বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। ফলে সেখানকার আবহাওয়া অনুমেয়। তায় আবার মাটি খুঁড়ে তার অনেক গভীরে গিয়ে হিরে তুলে আনা! মানুষ দূরে থাক, কোনও যন্ত্র পাঠিয়েও একাজ করা অবাস্তব ভাবনা।

চিন ও বেলজিয়ামের বিজ্ঞানীরা এই খোঁজ পেয়েছেন। যা বুধকে নিয়ে চর্চায় গতি দিল সন্দেহ নেই। বুধ নিয়ে কার্যত চর্চা প্রায় হয়না বললেই চলে। সেখানে এই রূপকথার হিরে মানুষকে বুধ নিয়েও কৌতূহলী করে তুলল।

News Desk

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026