মার্কিন দৈনিকে মেলানিয়ার নগ্ন ছবি!

রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের নগ্ন ছবি ঘিরে আপাতত তোলপাড় গোটা মার্কিন মুলুক। মার্কিন দৈনিক ট্যাবলয়েড নিউ ইয়র্ক পোস্টের প্রথম পৃষ্ঠায় রবিবার মেলানিয়ার নগ্ন ছবি ছাপা হয়। ভিতরের পাতায়ও তাঁর নগ্ন ফটোশ্যুটের ছবিও ছেপেছে তারা। আর তাতেই তোলপাড় গোটা আমেরিকা। উত্তেজক খবর ছাপায় সিদ্ধহস্ত বলে পরিচিত দৈনিকটির হেডলাইনে লেখা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ফার্স্ট লেডিকে এভাবে কেউ আগে কখনও দেখেননি! ট্রাম্প তাঁর প্রচারে নিজেই বলেছিলেন মেলানিয়াই দেশের প্রথম মডেল ফার্স্ট লেডি হতে চলেছেন। সেই রেশ ধরেই এদিন ট্যাবলয়েডে ছবি ছাপিয়ে নিউ ইয়র্ক পোস্ট দাবি করেছে, এই ছবিগুলি তখনকার যখন মেলানিয়া মডেল ছিলেন। ১৯৯৫-তে ফ্রান্সের একটি পুরুষদের ম্যাগাজিনের জন্য এই ছবি তোলা হয়েছিল বলে দাবি করেছেন ছবিগুলি যিনি তুলেছিলেন সেই ফটোগ্রাফার। যদিও অস্বস্তি চেপে ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এই ছবিগুলি সেই সময়ে তোলা যখন তিনি মেলানিয়াকে দেখেনওনি, তাঁর সঙ্গে পরিচয়ও হয়নি। পাশাপাশি তাঁর দাবি, মেলানিয়া একজন সফল মডেল ছিলেন। আর এধরণের ছবি ইউরোপের ফ্যাশন দুনিয়ায় নতুন কিছু নয়, এমন একছার দেখা যায়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026