মীনাক্ষী মন্দির, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
দ্রুত কাজ এগোচ্ছে। যে দ্রুততার সঙ্গে সুইমিং পুলটি তৈরি হচ্ছে তাতে ২ সপ্তাহের মধ্যেই মন্দিরের হাতিটি সেখানে স্নান করতে পারবে। জলে নিজের মত সময় কাটাতে পারবে। একেবারেই তার নিজের হবে ওই সুইমিং পুল। সেখানে কেবল তারই অধিকার থাকবে।
তামিলনাড়ুর মাদুরাই শহরের বিখ্যাত মীনাক্ষী সুন্দরেশ্বরী আম্মান মন্দির। যা সকলের কাছে মীনাক্ষী মন্দির নামে খ্যাত। সেখানে মন্দির চত্বরে তৈরি হচ্ছে মন্দিরের হাতি পার্বতী-র জন্য সুইমিং পুল।
প্রসঙ্গত এ মন্দিরে পার্বতীই মা মীনাক্ষী রূপে পূজিতা হন। সেই নামেই হাতি। সে হাতি এখন ওই ব্যক্তিগত সুইমিং পুল নিজের মত করে ব্যবহার করবে।
মাদ্রাজ হাইকোর্ট কিছুদিন আগেই নির্দেশ দিয়েছে যে তামিলনাড়ুর যে সব মন্দিরের হাতি রয়েছে তাদের হাতিদের জন্য একটি মুক্তাঞ্চল দিতে হবে। যেখানে হাতিরা প্রকৃতির মাঝে স্বাধীনভাবে নিজের মত ঘুরে বেড়াতে পারবে।
ইতিমধ্যেই সুব্রহ্মণ্যম স্বামী মন্দিরের হাতি দৈবনাই-এর জন্য একটি হাঁটার আলাদা জায়গা তৈরি করে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। সেখানে সে হাতি এখন নিজের মত বেড়িয়ে বেড়ায়।
অন্যদিকে কল্লাঝাগর মন্দিরের হাতি সুন্দরভল্লি যাতে মন্দিরের আমবাগানে নিজের মত ঘুরে বেড়াতে পারে সেজন্য অনুমতি চেয়ে মন্দিরের ডেপুটি কমিশনার মন্দিরের এইচআর বিভাগের কাছে চিঠি দিয়েছেন। প্রসঙ্গত সুন্দরভল্লি-র জন্য একটি সুইমিং পুল আগেই তৈরি করে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…