Kolkata

কলকাতা মেডিক্যাল কলেজের ৩ চিকিৎসক করোনা পজিটিভ

একজন কোভিড-১৯ রোগীর চিকিৎসার দায়িত্বে ছিলেন ওই ৩ চিকিৎসক। সেখান থেকেই তাঁদের দেহে সংক্রমণ ছড়ায় বলে মনে করা হচ্ছে।

কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৩ চিকিৎসক করোনা পজিটিভ। তাঁদের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে। একজন কোভিড-১৯ রোগীর চিকিৎসার দায়িত্বে ছিলেন ওই ৩ চিকিৎসক। সেখান থেকেই তাঁদের দেহে সংক্রমণ ছড়ায় বলে মনে করা হচ্ছে।

ওই ৩ চিকিৎসক ৬২ বছরের এক মহিলার চিকিৎসা করেছিলেন। ওই মহিলা চার্নক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু চার্নক হাসপাতাল করোনা সংক্রমণের কারণে সাময়িকভাবে বন্ধ হওয়ার পর তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছিল।

চার্নক হাসপাতালে এক ডায়ালিসিস করতে আসা রোগীর দেহে করোনা পাওয়া যায়। তাঁর মৃত্যুও হয়। তারপরই চার্নক হাসপাতাল সাময়িকভাবে বন্ধ করা হয়। চার্নক বন্ধ হওয়ার পর ওই ৬২ বছরের কিডনির সমস্যা নিয়ে ভর্তি হওয়া রোগিণীকে কলকাতা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

গত ১৩ এপ্রিল ওই মহিলার মৃত্যু হয়। ততক্ষণে তাঁর দেহে করোনার অস্তিত্বও পাওয়া গিয়েছিল। তারপরই কলকাতা মেডিক্যাল কলেজের মহিলা ও পুরুষ মেডিসিন বিভাগ বন্ধ করে দেওয়া হয়।

শুধু মহিলা ও পুরুষ মেডিসিন বিভাগ বন্ধ করে দেওয়াই নয়, চিকিৎসক, স্নাতকোত্তর ছাত্রছাত্রী ও স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়। এবার ৩ চিকিৎসককে করোনা পজিটিভ হিসাবে পাওয়া গেল। এদিকে এসএসকেএম হাসপাতালেরও ৮ চিকিৎসক সহ ১৪ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এক করোনা রোগীর সংস্পর্শে আসার পরই তাঁদের কোয়ারেন্টিনে পাঠান হয়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026