১৪ দিন পার করেছে মেডিক্যাল কলেজের পড়ুয়াদের অনশন। ৫ জন অসুস্থ। চিকিৎসাধীন। কিন্তু নতুন হস্টেলে তাঁদের থাকার জায়গার দাবিতে অনড় অবস্থান বজায় রেখেছিলেন ছাত্ররা। তারই সুফল মিলল। অবশেষে সোমবার বৈঠকের পর ছাত্রদের দাবি অনেকটাই মেনে নিল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। বৈঠকের পর জানানো হয়, নতুন হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য ২টি তলা, সিনিয়র ছাত্রদের জন্য ২টি তলা ও স্নাতকোত্তরদের জন্য ২টি তলা বরাদ্দ করা হচ্ছে। পরে নতুন বাড়ি তৈরি হয়ে গেলে প্রথম বর্ষের ছাত্রদের জন্য আলাদা থাকার বন্দোবস্ত পাকা করা হবে।
এই সিদ্ধান্তের কথা কর্তৃপক্ষের তরফে লিখিতভাবে টাঙিয়েও দেওয়া হয়। আবেদন জানানো হয় এবার অনশন প্রত্যাহার করুক ছাত্ররা। আন্দোলনে যুক্ত হাউস স্টাফ ও ইন্টার্নদের অবিলম্বে কাজে ফেরার আবেদনও জানানো হয়। এরপরই অনশন প্রত্যাহার করে নেন পড়ুয়ারা। এটা তাঁদের আন্দোলনের জয় হিসাবেই দেখছেন ছাত্ররা।
(ছবি – সৌজন্যে – ফেসবুক)
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…