Entertainment

১০ হাজার ফুট উচ্চতায় ভাসমান অবস্থায় খাবারে মজলেন তরুণী

রয়েছেন ১০ হাজার ফুট উচ্চতায়। সেখান থেকে ক্রমশ নামছেন মাটির দিকে। সেখানে যে কেউ খাবারে মজে যেতে পারেন তা না দেখলে বিশ্বাস করা কঠিন।

এটাই প্রথম নয়। এর আগেও আকাশের বহু উপরে পৌঁছে সেখান থেকে ঝাঁপিয়ে পড়ার রোমহর্ষক কাজ তিনি করেছেন। স্কাইডাইভিং ওই তরুণীর নেশা। যা বহু মানুষের ভাবতেও বুক কাঁপে, তিনি সেই ঝাঁপিয়ে পড়া তাড়িয়ে উপভোগ করেন।

স্কাইডাইভিং পর্যন্ত ঠিক ছিল, অনেক মানুষ এমন অ্যাডভেঞ্চার স্পোর্টস পছন্দ করেন। তা বলে ১০ হাজার ফুট উচ্চতা থেকে নিচে পড়তে পড়তে কেউ বার্গার খেতে পারেন। তা মেজাজে উপভোগ করতে পারেন। রসনা তৃপ্তির সুখে হারিয়ে যেতে পারেন। তা ফ্লোরিডার বাসিন্দা ম্যাককেন্না নাইপকে না দেখলে বোঝাই যেত না।

ম্যাককেন্না একটি ক্যামেরায় তাঁর এই কাণ্ড রেকর্ড করেছেন। যা লাগানো ছিল তাঁর উইংস্যুটের সামনে। ম্যাককেন্না নাইপকে দেখা গেছে তিনি নিচের দিকে পড়তে পড়তে একটি বার্গারের প্যাকেট খুলে বার্গার বার করে খাচ্ছেন।

সে সময় পাশ দিয়ে উড়ে যাওয়া একটি যাত্রীবাহী বিমানের দিকে তাকিয়ে হাতও নাড়ছেন ম্যাককেন্না। যাত্রীরা কেউ সেই বার্গার চেখে দেখতে ইচ্ছুক কিনা তাও ইশারায় জিজ্ঞেস করতে দেখা যায় তাঁকে।

এরপর নিয়ম মেনেই ম্যাককেন্না নাইপ একটি জায়গা পর্যন্ত নেমে আসার পর পিঠে থাকা প্যারাসুট খুলে দেন। আর প্যারাসুট তার নিয়মে ওই তরুণীকে তাঁর উইংস্যুট থেকে বার করে টেনে ফের অনেকটা উঁচুতে নিয়ে চলে যায়।

যা পরে ধীরে ধীরে নেমে আসে পৃথিবীর মাটিতে। তবে ১০ হাজার ফুট উচ্চতা থেকে নিচে পড়ার সময় কেউ যে বার্গার চিবোতে পারেন তা দেখিয়ে দিলেন ম্যাককেন্না নাইপ।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026