National

২১ বছর বয়সেই আদালতের বিচারক, নতুন ইতিহাস লিখলেন ফেসবুক না জানা মায়াঙ্ক

মাত্র ২১ বছর বয়স। এই বয়সে সকলের পড়াশোনাও শেষ হয়না। আর সেই বয়সেই কিনা বিচারকের আসনে বসতে চলেছেন মায়াঙ্ক প্রতাপ সিং। ভারতের সর্বকনিষ্ঠ বিচারক হওয়ার মর্যাদা তিনি ইতিমধ্যেই পকেটস্থ করেছেন। কারও দয়ায় নয়। নিজের যোগ্যতায় বিচারক হচ্ছেন মায়াঙ্ক। রাজস্থান জুডিসিয়ারি সার্ভিসেস পরীক্ষায় বসেছিলেন মায়াঙ্ক। সেই পরীক্ষায় সফল হন তিনি। তার জেরেই তাঁর এখন বিচারকের আসনে বসা সময়ের অপেক্ষা। এর আগে অবশ্য ৫ বছর আইন নিয়ে পড়াশোনা সম্পূর্ণ করেছেন তিনি। সেই পড়া শেষ হতেই তিনি রাজস্থান জুডিসিয়ারি সার্ভিসেস পরীক্ষায় বসেন। আর সেই পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেন।

দিনে বেশিক্ষণ পড়াশোনার অভ্যাস মায়াঙ্কের নেই। ৬ থেকে ৮ ঘণ্টা প্রাত্যহিক পড়াশোনা। তাতেই কেল্লাফতে! মায়াঙ্ক জানাচ্ছেন তিনি কিন্তু নিশ্চিত ছিলেন যে তিনি যেমন করে নিজেকে তৈরি করেছেন তাতে তিনি রাজস্থান জুডিসিয়ারি সার্ভিসেস পরীক্ষায় ঠিকই পাশ করে যাবেন। কিন্তু পরীক্ষায় প্রথম হবেন এই আশা তিনি করেননি। হালেই এই পরীক্ষায় বসার বয়স ২৩ থেকে কমিয়ে ২১ করেছে সরকার। তারপরই তিনি পরীক্ষায় বসার জন্য আবেদন করেন।

আধুনিক প্রজন্মের ছেলে। ফলে সোশ্যাল সাইট যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপের ওপর আকর্ষণ থাকাটাই স্বাভাবিক ছিল। কিন্তু মায়াঙ্ক এগুলো কেমন করে করতে হয় সেটাই জানেননা। মায়াঙ্ক জানিয়েছেন, তিনি ফেসবুক, হোয়াটসঅ্যাপে নেই বলে বন্ধুরা তাঁকে নিয়ে হাসিঠাট্টাও করেছেন। কিন্তু কোনও অবস্থাতেই তিনি সোশ্যাল সাইটের জগতে পা রাখেননি। ছোট থেকেই পড়াশোনা নিয়ে পরিশ্রম করেন মায়াঙ্ক। তাঁর বাবাই সেকথা জানিয়েছেন। স্কুল জীবনে কখনও ক্লাসে দ্বিতীয় হননি দেশের সর্বকনিষ্ঠ বিচারক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026