National

দেশের এই গুহার মধ্যে দিয়ে বয়ে গেছে ৫টি নদী, গুহার মধ্যে তৈরি হয়েছে পুকুর

দেশের অন্যতম প্রাচীন গুহা এটি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ জিওলজিক্যাল সায়েন্সেস-এর প্রথম ১০০ ভৌগলিক নিদর্শনেও জায়গা পেয়েছে দেশের এই গুহা। গুহার মধ্যে বয়ে গেছে ৫টি নদী।

বিশ্বের দরবারে জায়গা করে নিল ভারতের এই অন্যতম বিশাল গুহা। যা আবিষ্কার হয় ব্রিটিশদের হাত ধরে। ভারতে তখন ব্রিটিশ শাসন। ১৮৪৪ সালে এক ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক এই গুহার খোঁজ পান। তাঁর হাতেই আবিষ্কার হয় অতিপ্রাচীন এই গুহা।

সাড়ে ৪ হাজার মিটার দীর্ঘ এই গুহা বিশ্বেরও অন্যতম বিশাল গুহা। গুহাটি তৈরি হয়েছে পাথর আর স্ট্যালাগমাইট প্রাকৃতিক স্থাপত্যে। এই গুহার মধ্যে রয়েছে এক বিশাল পুকুর।

বিজ্ঞানীরা বলছেন, এই পুকুরের জল এসেছে ৫টি নদীর জল মিশে। গুহার মধ্যে দিয়েই নিজেদের জন্য রাস্তা করে নিয়েছে স্থানীয় ৫টি নদী। সেই ৫ নদীর জলেই পুষ্ট হয়ে তৈরি হয়েছে এক বিশাল পুকুর। যা গুহাটিকে অন্য এক মাত্রায় পৌঁছে দিয়েছে।

মেঘালয়ের মামলু গুহা দেশের সবচেয়ে বড় গুহা। অন্যতম পর্যটক আকর্ষণও বটে। যা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ জিওলজিক্যাল সায়েন্সেস-এর বিশ্বের প্রথম ১০০ ভৌগলিক নিদর্শনেও জায়গা পেয়েছে। সোহরা এলাকায় এই গুহার স্ট্যালাগমাইট পরীক্ষা করে বিজ্ঞানীরা এখন বৃষ্টি ও খরার আগাম পূর্বাভাস পেয়ে যান।

ভারতে যে ১০টি সবচেয়ে লম্বা গুহা রয়েছে তার প্রতিটিই মেঘালয়ে অবস্থিত। এখানে সবচেয়ে বেশি বৃষ্টিও হয়। আবার এখানে যখন শীতে বৃষ্টি হয়, তার সঙ্গে প্রশান্ত মহাসাগরের আবহাওয়ার একটা যোগসূত্র খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026