SciTech

এরা জন্মে নিজের মাকেই খেয়ে ফেলে, এই প্রাণিরা মানুষের খুব চেনা

মা শিশুকে পৃথিবীর আলো দেখায়। আগলে রাখে যাবতীয় বিপদ থেকে। কিন্তু এ প্রাণিরা জন্মের পর নিজের মাকেই খেয়ে ফেলে।

অতি ছোট্ট কীট থেকে মানুষ। সকলকেই পৃথিবীর আলো দেখায় মা। তারা যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ তাদের আগলে রাখে মা। কোনও শিশু জন্মের পর মাকেই খেয়ে ফেলে এমনটা শুনলে অবাক লাগে। কিন্তু এটাও হয়ে চলেছে এই জীবজগতে।

শিশুর জন্মের পর তার মাকেই খেয়ে ফেলার ঘটনা বিজ্ঞানে ম্যাটরিফেজি নামে পরিচিত। এমন নয় যে এরা এমন প্রাণি যে তাদের মানুষ সচরাচর দেখতেই পায়না। বরং মানুষের আশপাশেই তাদের দেখা যায়।

একটি হল মাকড়সা। মাকড়সাদের কিছু প্রজাতির মধ্যে নিজের মাকেই খেয়ে ফেলার চল রয়েছে। যার মধ্যে ক্র্যাব স্পাইডার এমন এক ধরনের মাকড়সা যাদের মধ্যে জন্মের পর শিশু তার মাকে খেয়ে ফেলে।

এদের জন্ম দেওয়ার পর মা মাকড়সা সদ্যজাতদের না ফোটা ডিমগুলি খেতে দেয়। সেই সব ডিম শেষ করে তারা তাদের মাকে খেতে শুরু করে।

সন্তানদের খাদ্য হওয়ার পর একসময় মা মাকড়সার দেহে আর শক্তি থাকেনা। একসময় মা মাকড়সাকে পুরোটাই হজম করে ফেলে তারই সন্তানরা।

মাকড়সা ছাড়া এই প্রবণতা কাঁকড়াবিছের ক্ষেত্রেও দেখা যায়। কাঁকড়াবিছেদের প্রবণতা হল তারা সন্তান প্রসবের পর তাদের পিঠে করে নিয়ে ঘোরে। সদ্যজাতরা মায়ের পিঠে চড়ে ঘোরার সময় খিদে পেলে মায়ের মাংসই খেতে থাকে।

এমন করে মা কাঁকড়াবিছে একসময় তারই সন্তানদের খাদ্য হয়ে যায়। এছাড়া আরও কয়েকটি পোকামাকড়ের মধ্যে এই প্রবণতা দেখতে পাওয়া যায়।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026