National

রঙ নিয়ে রাজনীতি, বন্ধ বাঁধের সৌন্দর্যায়ন

আপত্তি নীল-সাদায়। ওটা ঝাড়খণ্ডের রঙ নয়। তাই বন্ধ করে দেওয়া হল ম্যাসানজোরের সৌন্দর্যায়নের কাজ। উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ বীরভূমের সেচ দফতরের কর্তারা।

১৯৫৬ সালে তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের উদ্যোগে ম্যাসানজোর বাঁধটি তৈরি হয়। সেই সময় থেকে এর যাবতীয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব বর্তায় পশ্চিমবঙ্গ সরকারের ওপর। তাই ভৌগলিক ভাবে ঝাড়খণ্ডে অবস্থিত হলেও এর নিয়ন্ত্রণ পশ্চিমবঙ্গ সরকারের হাতে।

নিয়মিত সংস্কারের পাশাপাশি এবার বাঁধ এলাকা সৌন্দর্যায়নের উদ্যোগ নেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের সৌন্দর্যায়নে যেমন সাদা ও নীল রঙ ব্যবহার করা হয়, তেমন রঙ দিয়েই গত জুলাই মাসের মাঝামাঝি শুরু হয় ম্যাসানজোরের সৌন্দর্যায়নের কাজ। রাজ্য সরকারের পক্ষ থেকে ১ কোটি ৮০ লক্ষ টাকা ধার্য করা হয় এই বাবদ।

বিপত্তি বাধে গত সোমবার। রঙের কাজ বেশ খানিকটা হয়ে যাওয়ার পর কাজ বন্ধ করার নির্দেশ দেয় ঝাড়খণ্ড সরকার। তারা স্পষ্ট করে জানায় যে নীল সাদা রং পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের পছন্দের রঙ। বিজেপি শাসিত ঝাড়খণ্ডে সেই রঙ চলবে না। তারপরই বন্ধ করে দেওয়া হয় কাজ।

Shaoni Dutta

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026