National

বাংলার সংস্কার কর্মসূচি বন্ধ করল ঝাড়খণ্ড

ম্যাসানজোর এলাকায় কোনও রকমের অশান্তি এড়াতেই আগ্রহী ঝাড়খণ্ড সরকার। তার জন্য সেখানে পশ্চিমবঙ্গ সরকারের যে কোনও রকম কার্যকলাপই বন্ধ থাকবে। তা সে সৌন্দর্যায়ন হোক বা সংস্কার। বুধবারের ২ রাজ্যের প্রশাসনিক বৈঠকে তাই বেরল না কোনও রফাসূত্র। ঝুলে রইল বাঁধের রং।

বুধবার বীরভূম থেকে অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) রঞ্জন ঝাঁ এবং বীরভূম জেলার সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কিংশুক মণ্ডল বৈঠকে বসেন ঝাড়খণ্ডের দুমকা জেলার ডিসি মুকেশ কুমারের সাথে। বৈঠক শেষে বীরভূম জেলা প্রশাসনের তরফে কোনও বক্তব্য পেশ করা হয়নি। তবে সূত্র মারফত জানা যায় নিজেদের অবস্থান থেকে পিছু হটতে যে নারাজ পশ্চিমবঙ্গ সরকার তা সাফ জানিয়ে দেওয়া হয়েছে ঝাড়খণ্ড প্রশাসনকে।

অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হন দুমকার ডিসি। তাঁর কথায়, ওই এলাকায় কিছু মানুষ ঝামেলা করেছিলেন। সাথে রাজনৈতিক দলও ছিল। সেই ধরনের অশান্তি যাতে আর না হয় তার জন্য দুমকা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে সেখানে আপাতত কোন কাজ হবে না। যদিও তাঁর দাবি, এটি কোন প্রশাসনিক সমস্যা নয়।

বীরভূমের এডিএম (উন্নয়ন) জেলাশাসকের কাছে রিপোর্ট পেশের কথা বলেন। অন্যদিকে দুমকার ডিসি বীরভূমের জেলাশাসককে আবার বৈঠকের আমন্ত্রণ জানান।

Shaoni Dutta

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026