নীল-সাদা না লাল-সাদা? বাঁধের রঙের ভাগ্য নির্ধারণ করতে প্রথমবার বৈঠকে বসছে ২ প্রতিবেশি রাজ্য। ম্যাসানজোরের সৌন্দর্যায়ন নিয়ে জটিলতা কাটাতে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের এটাই প্রথম বৈঠক হতে চলেছে।
গত রবিবার ঝাড়খণ্ড সরকারের তরফে একরকম যুদ্ধ ঘোষণা করে দেন সেখানকার সমাজকল্যাণ মন্ত্রী লুইস মারান্ডি। তাঁর সাফ কথা ছিল, ম্যাসানজোর থাকবে আগের মত। তার চেয়েও বলা ভাল, বিজেপি শাসিত ঝাড়খণ্ডের মাটিতে ফুটবে না নীল-সাদা রঙ। থাকবে না পশ্চিমবঙ্গ সরকারের তোরণ।
বাংলার তরফে এখনো পর্যন্ত কোনও বক্তব্য পেশ করা হয়নি ম্যাসানজোরের রঙ নিয়ে। অনুমান করা যায়, মুখে নয়, কাজে করে দেখানোই এখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নীতি। তবে সূত্রের খবর, এক চুল মাটিও ছাড়তে নারাজ বাংলার সরকার। তারা সওয়াল করবে নীল-সাদার পক্ষেই।
এ পর্যন্ত যা বোঝা যাচ্ছে তাতে আগামিকালের বৈঠকে পরিস্থিতি গরম হওয়ার আশঙ্কা। যদিও বৈঠক হবে প্রশাসনিক। ২ প্রশাসনের বার্তা বাহকেরা আদৌ কোনও রফা সূত্র বার করতে পারেন কি না সেটাই এখন দেখার।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…