ভূত থাকতে পারে এমন বাড়ি, ছবি – সৌজন্যে – মুভউইথমিডিয়া ডট কম
একটি সুন্দর বাড়ি। সামনে কিছুটা লন। এমন বাড়ি পেলে অনেকেই কিনতে চাইবেন। অন্তত যাঁর প্রয়োজন রয়েছে এবং যাঁর পক্ষে বাড়িটি কেনার সামর্থ্য রয়েছে তিনি তো কিনে ফেলাই সঠিক মনে করবেন। সেক্ষেত্রে বাড়ি বিক্রির জন্য বিজ্ঞাপন দিতে হবে। মানুষকে জানাতে হবে। বাড়ি বিক্রির সময় যখন ইচ্ছুক ক্রেতারা বাড়ি দেখতে আসেন তাঁদের বাড়ির ভাল দিকগুলিই সাধারণভাবে দেখানো হয়। সাধারণত প্রপার্টি ডিলারও তাই করে থাকেন। কিছু খারাপ দিক থাকলে হয় তা লঘুভাবে জানান অথবা একেবারেই জানান না।
এই বাড়িটির ক্ষেত্রে কিন্তু তা হয়নি। বরং বাড়িটি বিক্রি থাকলেও বাড়ির বাইরে টাঙিয়ে দেওয়া হয়েছে বাড়িটি ভূতুড়ে হতে পারে। অর্থাৎ বাড়িটিতে ভূত থাকতে পারে।
এখন বাড়িতে ভূত থাকতে পারে জেনেও যদি কেউ কিনতে চান তাহলেই তিনি যোগাযোগ করবেন। এটা কিন্তু বিরল সততার নিদর্শন।
প্রপার্টি ডিলারের কেন মনে হল যে বাড়িটিতে ভূত থাকতে পারে? এটা কিন্তু একটা অনুমান মাত্র। বাড়িটির বয়স তাঁকে মনে করিয়েছে যে বাড়িটিতে ভূত থাকলেও থাকতে পারে।
দ্বিতীয়ত, বাড়িটি এক সময় কোনও মৃত মানুষের সৎকারের প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য ব্যবহার হত। সৎকার অবশ্য এখানে করা হতনা।
ম্যাসাচুসেটস-এর এই শ্বেতশুভ্র প্রাসাদোপম বাড়িটির দাম ধার্য হয়েছে ৭ লক্ষ ৬৯ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় সাড়ে ৬ কোটির মত। এখন এটি ভূতুড়ে হতে পারে জেনেও যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতেই পারেন।
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…