World

বাড়িতে বিশাল সাপ, ভয়ে কাঁটা মহিলা, এরপরই ঘটল আসল ঘটনা

কারও বাড়িতে যদি সাপ ঢোকে তাহলে তো তাঁর ভয় পাওয়ারই কথা। তার ওপর মহিলার আবার সাপে ভয়টা বেশি। আর তাঁর বাড়িতেই কিনা বিশাল সাপের দেখা।

বাড়িতে সাপ ঢুকলে কার না ভয় করে। অনেকের আবার সাপে ভয়টাও বেশি। এক মহিলার তেমনই অবস্থা। একে তাঁর সাপে ভীষণ ভয়। তারমধ্যেই তাঁর বাড়িতে দেখা মিলল এক বিশাল চেহারার সাপের।

সেটিকে বাড়ির এক কোণায় দেখতে পেয়ে মহিলা প্রায় আঁতকে ওঠেন। কি করবেন বুঝতে না পেরে দ্রুত পুলিশে খবর দেন। পুলিশ খবর দেয় বন্যপ্রাণ উদ্ধারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের। পুলিশ এবং বন্যপ্রাণ উদ্ধার দফতরের সদস্যরা হাজির হন মহিলার বাড়িতে।

ভিতরে প্রবেশ করে তাঁরা পৌঁছে যান সাপটির কাছে। সাপটি যেখানে ছিল সেখানেই তখনও রয়েছে। বেশ বড় চেহারার সাপ। ফলে যথেষ্ট সাবধানতা বজায় রেখেই শুরু হয় তাকে পাকড়াও করার কাজ।

পুলিশের তরফে সমাজ মাধ্যমে জানানো হয় সাপটিকে ভাল করে পর্যবেক্ষণ করার পর তাকে হাত দিয়েই ধরে ফেলেন এক বন্যপ্রাণ উদ্ধার দফতরের সদস্য। তারপর সেটিকে তুলে নিয়ে বাড়ির বাইরে এনে ফেলে দেন।

এভাবে কোনও বন্যপ্রাণ উদ্ধার হলে তাকে ধরে নিয়ে যাওয়াই স্বাভাবিক। তারপর তাকে অনেক দূরে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এক্ষেত্রে তা করা হল না কেন?

পুলিশ জানিয়েছে, আদপে ওটা কোনও জ্যান্ত সাপ ছিলনা। ছিল প্লাস্টিকের সাপ! দেখে বোঝার উপায় নেই। পুলিশের সন্দেহ মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস-এর বাসিন্দা ওই মহিলা যে সাপে ভয় পান তা ভালই জানতেন তাঁর ভাড়াটে। তাই মহিলাকে ভয় দেখানোর জন্য প্লাস্টিকের সাপ বাড়িতে ফেলে দিয়ে যান তাঁরা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026