World

৩২০ টাকায় কেনার পর গৃহস্থ জানলেন ফুলদানিটি অমূল্য এক সম্পদ

৩২০ টাকা ওটার দাম নয়। কত দাম তাও অজানা। কোথায় ওটার দাম ঠেকতে পারে তাও ধারনার বাইরে গৃহস্থের। বিক্রেতাও জানতেন না তিনি কোন জিনিস ৩২০ টাকায় বিক্রি করছেন।

বিক্রির সময় না গৃহস্থ জানতেন তিনি ফুলদানি হিসাবে যেটা কিনছেন সেটার ঐতিহাসিক গুরুত্ব, উল্টোদিকে যিনি সেটা বিক্রি করেছেন তিনিও জানতেন না তিনি ভারতীয় মুদ্রায় মাত্র ৩২০ টাকায় যা বেচছেন তার দাম কোথায় গিয়ে ঠেকতে পারে।

এই ২ পক্ষের অজান্তে আদপে যেটা বিক্রি হয়ে গেল জলের চেয়েও সস্তায় তা হল মায়া সভ্যতার একটি ফুলদানি। যা মায়া সভ্যতার অধিবাসীরা আদৌ ফুলদানি হিসাবে ব্যবহার করতেন কিনা তা পরিস্কার নয়। তবে ফুলদানির মতই দেখতে। যার গায়ে কাজটা একদম অন্যরকম।

দোকানে গিয়ে সেটাই মহিলার চোখে লেগেছিল। একটু পুরনো চেহারার সেই ফুলদানিটি ৩.৯৯ ডলারে কিনে নেন তিনি। বাড়িতে সাজানোই ছিল পরিকল্পনা। তাঁর ধারনা হয়েছিল ওটা ৩০ থেকে ৪০ বছরের পুরনো হবে হয়তো।

তা তিনি যে দোকানে গিয়েছেন সেখানে তো পুরনো ব্যবহার করা জিনিসই বিক্রি হয়। সেখানে আর নতুন পাবেন কোথায়! তাই পুরনো দেখতে হলেও দামটা সাধ্যের মধ্যে মনে হওয়ায় মহিলা সেটা কিনে নেন।

মেরিল্যান্ডের বাসিন্দা ওই মহিলা মাঝে মেক্সিকো যান। তখন সেখানে একটি মিউজিয়ামে ওই ফুলদানির মতই একটি ফুলদানি দেখতে পান। যা দেখে তাঁর কেনা ফুলদানিটির কথা মনে পড়ে যায়।

মহিলা মিউজিয়াম কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে দেশে ফিরে ওই মিউজিয়ামে তাঁর কেনা ফুলদানির ছবি পাঠান। যা দেখে মিউজিয়াম কর্তৃপক্ষ জানায় ওটি বাস্তবে মায়া সভ্যতার একটি ফুলদানি। যার বয়স প্রায় ২ হাজার বছর। ওই গৃহস্থ এরপর ফুলদানিটি মেক্সিকো দূতাবাস মারফত মেক্সিকোর মিউজিয়ামকে দান করেন।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026