World

চোখের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ল বিশাল ব্রিজ

ব্রিজ যথেষ্ট যত্ন করে শক্তিশালী করে গড়ে তোলা হয়। তেমনই একটা বিশাল ব্রিজ তাসের ঘরের মত ভেঙে পড়ল। তলিয়ে গেল সে সময় ব্রিজের ওপরে থাকা গাড়ি।

ব্রিজ ভেঙে পড়ার খবর বড় একটা পাওয়া যায়না। নির্মীয়মাণ ব্রিজ ভাঙলেও নদীর ওপর অনেকদিন ধরে দাঁড়িয়ে থাকা ব্রিজ ভাঙা বিরল ঘটনা। নদীর ওপর দিয়ে যাতায়াতের বড় মাধ্যম একটি ব্রিজ কিন্তু এবার তাসের ঘরের মত ভেঙে পড়ল।

অতি অল্প সময়ের মধ্যে নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ব্রিজটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সে সময় ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করা গাড়িগুলিও ব্রিজের সঙ্গেই জলে পড়ে যায়। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। তলিয়ে যান অনেক মানুষও। কমপক্ষে ২০ জন তলিয়ে যান বলে মনে করা হচ্ছে।

একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। যাতে দেখা গেছে একটি মালবাহী জাহাজ নদীর ওপর থাকা ব্রিজটির একটি স্তম্ভে ধাক্কা মারে। ধাক্কা খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ব্রিজটি তাসের ঘরের মত ভেঙে পড়ে।

ঘটনাটি ঘটেছে আমেরিকার অঙ্গরাজ্য মেরিল্যান্ডে। মেরিল্যান্ডের রাজধানী শহর বাল্টিমোরের গা ঘেঁষে বয়ে গেছে পাটাপস্কো নদী। বিশাল এ নদীর ওপর দিয়ে যাতায়াতের অন্যতম ভরসা ছিল এই ফ্রান্সিস স্কট কি ব্রিজ।

সেই ব্রিজ যে এভাবে জাহাজের ধাক্কায় ভেঙে পড়তে পারে তা এখনও অনেকের বিশ্বাস হচ্ছেনা। ঘটনার পরই উদ্ধারকাজ শুরু হয়। গাড়িগুলিকে জলে ভাসতেও দেখা যায়।

কীভাবে জাহাজটি স্তম্ভে ধাক্কা মারল তা এখনও পরিস্কার নয়। তবে ব্রিজ ভাঙার আকস্মিকতায় শহর জুড়ে প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026