World

কাজের ফাঁকে দুপুরের খাবার খেতে এসে ৪৫ লক্ষ টাকার মালিক হলেন এক ব্যক্তি

কাজের ফাঁকে লাঞ্চ ব্রেক তো হয়। দুপুরের খাবার খেতে এসেছিলেন এক ব্যক্তি। সেটাই তাঁকে পাইয়ে দিল ৪৫ লক্ষ টাকা। রাতারাতি ধনী হয়ে গেলেন তিনি।

কাজের ফাঁকে লাঞ্চ ব্রেক। এই বিষয়টির সঙ্গে প্রায় সকলেই পরিচিত। অফিসে হোক বা রাস্তায়, কাজ নানারকম হয়। কিন্তু দুপুরের খাবারের জন্য একটি ফাঁকা সময় বরাদ্দই থাকে প্রত্যেকের।

এক ব্যক্তি এভাবেই কাজের ফাঁকে লাঞ্চ ব্রেকে দাঁড়িয়েছিলেন। হাইওয়ের ওপর একটি দোকান। সেখানেই তিনি দাঁড়িয়ে পড়েন দুপুরের খাবার খাওয়ার জন্য।

খাওয়ার ফাঁকে তিনি আরও একটি কাজ সারেন। লাঞ্চ করতে এসে যে কিছুটা ফাঁকা সময় তিনি পান সে সময় ওই খাবারের দোকান সংলগ্ন একটি লটারির দোকান থেকে লটারির কার্ড কেনেন।

সেই কার্ড স্ক্র্যাচ করে দেখতে হবে। সেটাই করেন কোনও লটারি তিনি জিততে পেরেছেন কিনা সেটা জানার জন্য। আর সেটা করতেই তিনি জানতে পারেন তিনি ৫০ হাজার ডলার পুরস্কার জিতে গেছেন। ৫০ হাজার মার্কিন ডলার মানে ভারতীয় মুদ্রায় তা সাড়ে ৪৫ লক্ষ টাকার একটু বেশি।

নেহাত কম টাকা নয়। নিছক খেতে দাঁড়িয়ে সেই অবসরে একটা লটারির টিকিট কেটে ফেলা। সেটাই কার্যত বদলে দিল তাঁর ভাগ্য। তিনি যে এই বিপুল অর্থ জিতেছেন তা প্রথমে বিশ্বাসও করতে পারছিলেননা ওই ব্যক্তি।

পরে যখন বুঝতে পারেন তিনি মোটা অর্থ জয় করেছেন তখন তাঁর খুশির সীমা ছিলনা। রাতারাতি ৪৫ লক্ষ টাকার মালিক হলেন তিনি। ঘটনাটি ঘটেছে আমেরিকার মেরিল্যান্ডে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *