World

ঐতিহাসিকরা ফেল, রহস্যময় যন্ত্র চিনতে সাধারণ মানুষের দরবারে বিশেষজ্ঞেরা

ঐতিহাসিকরা চিনতে পারেননি। বিশেষজ্ঞেরা অনেক পর্যবেক্ষণ করেও বুঝে উঠতে পারছেন না এই মেশিনের কাজ কি। তাই এবার সাধারণ মানুষের দরবারে হাজির হল ঐতিহাসিকদের সোসাইটি।

এ যন্ত্রটি একটি হিস্টোরিক্যাল সোসাইটিকে দান করা হয়েছিল। সে অনেকদিন আগের কথা। ১৯৯০ সালে এই যন্ত্রটি ওই সোসাইটির মিউজিয়ামে এসে পৌঁছয়। তারপর থেকে সেটি সেখানেই রয়েছে।

ঐতিহাসিকরা পরীক্ষা করে দেখেছেন যন্ত্রটির একটি অংশ বাদ দিলে বাকি যন্ত্রপাতি ১০০ বছরের পুরনো। কিন্তু কিসের যন্ত্র এটি? সেটাই বড় প্রশ্ন। যার উত্তর ঐতিহাসিক থেকে বিশেষজ্ঞ, কারও কাছেই নেই।

তাই আমেরিকার মেরিল্যান্ডের ডরচেস্টার কাউন্টি হিস্টোরিক্যাল সোসাইটি সোশ্যাল মিডিয়ায় যন্ত্রটির ছবি পোস্ট করেছে। সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে যদি কেউ ওই ছবির যন্ত্রটিকে চিনতে পারেন, যন্ত্রটির কাজ কি সে সম্বন্ধে কোনও আলোকপাত করতে পারেন।

যন্ত্রটি পরীক্ষার পর ঐতিহাসিকরা একাধিক ধারনা করেছেন। কারও মতে এটি একটি বিস্কুট তৈরির যন্ত্র। যা একটা সময় ওই অঞ্চলে বেশ জনপ্রিয় বিস্কুট ছিল।

আবার কারও মতে এটা আটা বা ময়দা মাখার মেশিন। আটা বা ময়দা মাখার সময় ভিতরে সামান্যও হাওয়ার বুদবুদ থেকে গেলে তা মুছে ফেলার কাজ করত এই মেশিন। ফলে তা মাখা হত খুব সুন্দরভাবে।

যদিও এগুলো মেশিনটি পরীক্ষার পর ধারনা মাত্র। এটা নিশ্চিত করে কেউই বলতে পারছেন না মেশিনটার আসল কাজটা কি! এমনকি অনেক বিশেষজ্ঞের আবার এই যন্ত্রটি দেখার পর মনে হয়েছে এটি দিয়ে চামড়ার জিনিস তৈরির কাজ করা হত। মেশিনটি ঠিক কি কাজে ব্যবহার হত তা কিন্তু পরিস্কার নয়।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026