২০০৩ সালে শেষবার পৃথিবীর এত কাছে এসেছিল মঙ্গল। লাল গ্রহকে অনেকটা কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল আমজনতার। ১৫ বছর পর ফের সেই সুযোগ হাতে এসেছে। পৃথিবীকে মাঝখানে রেখে সূর্য ও মঙ্গলগ্রহ এক লাইনে আসতে চলেছে। এই সময়ে পৃথিবীর কাছে আসবে মঙ্গল। আর সেই মহাজাগতিক ঘটনাটি ঘটতে চলছে আগামী ২৭ জুলাই। ওদিন সূর্য ও পৃথিবীর কাছে এসে পড়বে লাল গ্রহ।
প্রতিবেশি গ্রহে অনেক আগেই মহাকাশযান পাঠিয়েছে নাসা। সেখানে মঙ্গলের মাটিতে ঘুরে অনেক তথ্য সংগ্রহ করছে ‘কিউরিওসিটি’। মঙ্গলের শুকনো মরুসম মাটিতে না নামলেও মঙ্গলের আশপাশে ঘুরে তথ্য সংগ্রহ করছে ভারতের মঙ্গলযানও। সেসব ছবি, তথ্য সবই বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন। কিন্তু আমজনতার কাছে এতটাও সহজলভ্য নয় মঙ্গলগ্রহ। তাঁদের কাছে রাতের আকাশে দূরের ছোট্ট তারার মত উজ্জ্বল লালচে গ্রহটাই মঙ্গল। সেই মঙ্গল এবার আরও একটু উজ্জ্বল লাগবে আগামী ২৭ জুলাই। তবে যাঁরা বিশেষ ধরণের দূরবীক্ষণ যন্ত্রে চোখ রাখতে পারবেন তাঁদের কাছে মঙ্গল ধরা দেবে আরও পরিস্কারভাবে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…