ওপরটা বরফের চাদরে ঢাকা। আর তার তলায় লুকিয়ে আছে ২০ কিলোমিটার এলাকা জুড়ে অতিকায় দিঘি। টলটলে জল রয়েছে সেখানে। আর এত জল যখন রয়েছে তখন সেখানে প্রাণের অস্তিত্বও থাকা অসম্ভব নয়।
মঙ্গলগ্রহের দক্ষিণ মেরুর এক অংশে এমনই এক বরফের তলায় লুকিয়ে থাকা দিঘির সন্ধান পেলেন বিজ্ঞানীরা। যা হয়তো মঙ্গল নিয়ে গবেষণার মোড় ঘুরিয়ে দিতে পারে।
লালগ্রহে জলের অস্তিত্ব যে ছিল তা নিয়ে এখন অনেকটাই নিশ্চিত বিজ্ঞানীরা। মঙ্গলগ্রহে যান পাঠিয়ে সেখান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর ক্রমশ বিজ্ঞানীরা নিশ্চিত হচ্ছেন বিষয়টা নিয়ে।
সেখান থেকে পাঠানো ছবিও একই দাবিকে সমর্থন দিচ্ছে। তবে হাতেনাতে মঙ্গলে জলের হদিশ এখনও পাননি তাঁরা। এবার হয়তো পাবেন। কারণ ইতালির বিজ্ঞানীরা গবেষণা করে ওই দিঘির অস্তিত্ব দাবি করেছেন ‘সায়েন্স’ পত্রিকায়।
লালগ্রহে জলের সন্ধান পেতে হন্যে হয়ে খোঁজ চালানোর দিন কী তবে এবার ফুরোলো? সে প্রশ্ন থাকছেই। কারণ সত্যিই যদি মঙ্গলের দক্ষিণ মেরুর ওই অংশে বরফের পুরু চাদরের নিচে জলের হদিশ হাতেনাতে মেলে তবে বিজ্ঞানের এক নতুন দিশা উন্মোচিত হবে। যা মঙ্গল নিয়ে গবেষণার মোড়টাই হয়তো ঘুরিয়ে দেবে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…