SciTech

মঙ্গলগ্রহ নিয়ে তাক লাগানো তথ্য দিলেন ভারতীয় বিজ্ঞানীরা

লাল গ্রহ নিয়ে গবেষণা চলছে। নতুন অনেক তথ্য পাওয়া যাচ্ছে। এরমধ্যেই বিশ্বকে তাক লাগিয়ে দিলেন ভারতীয় বিজ্ঞানীরা। যা মঙ্গলকে চিনতে আরও সাহায্য করবে।

লাল গ্রহকে চিনতে গবেষণা থেমে নেই। অনেক নতুন নতুন তথ্যও হাতে আসছে বিজ্ঞানীদের। মঙ্গলের বুকে ঘুরে বেড়ানো রোভাররা তথ্য পাঠাচ্ছে নাসার বিজ্ঞানীদের জন্য। ইউরোপিয়ান স্পেস এজেন্সিও মঙ্গলগ্রহ সম্বন্ধে নানা তথ্য তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

এরমধ্যেই ভারতের একদল বিজ্ঞানী তাক লাগিয়ে দিলেন। রাউরকেলার ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজি-র বিজ্ঞানীদের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরশাহি ও চিনের বিজ্ঞানীদের নিয়ে তৈরি একটি দল মঙ্গলগ্রহের আবহাওয়া নিয়ে গবেষণা চালাচ্ছিল।

যেখানে বিশেষভাবে নজর দেওয়া হয় মঙ্গলের ধুলো ও আইস ওয়াটারের চরিত্রের ওপর। ভারতীয় গবেষকেরাই এই খোঁজের নেতৃত্ব দিয়েছেন। তাঁরা মঙ্গলের ধুলো ও আইস ওয়াটারের ধরণ ও পরিবর্তন নিয়ে দীর্ঘ গবেষণা করেন।

গত ২০ বছরে মঙ্গলের ধুলো ও আইস ওয়াটারের ধরণ নিয়ে তাঁরা গবেষণা চালান। আর তার ওপর ভিত্তি করে তাঁরা মঙ্গলগ্রহের আবহাওয়া নিয়ে যে গবেষণালব্ধ তথ্য হাতে পেয়েছেন তা অবশ্যই মঙ্গলগ্রহকে আরও ভাল করে চিনতে কাজে লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

আগামী দিনে মঙ্গলে মানুষ পাঠানোর কথা ভাবা হচ্ছে। যাবে অনেক মহাকাশযানও। সেই সঙ্গে সেই আদি অনন্ত প্রশ্ন তো রয়েছেই, মঙ্গলে একসময় জীবন ছিল, নাকি ছিলনা!

আগামী দিনে মহাকাশচারীদেরও পা রাখার কথা মঙ্গলে। এসব কিছুর জন্য মঙ্গলের আবহাওয়াকে খুব ভাল করে জানা প্রয়োজন। সে বিষয়েই নতুন তথ্য বিশ্ব মহাকাশ বিজ্ঞানের হাতে তুলে দিলেন ভারতীয় বিজ্ঞানীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026