Business

ফেসবুক প্রতিষ্ঠাতারই পদত্যাগ চাইছেন লগ্নিকারীরা

সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তিনিই এখন সংস্থার চেয়ারম্যান ও সিইও। এককথায় তিনিই ফেসবুকের সব বলে সকলের জানা। সেই জুকারবার্গকেই এবার তাঁর পদ থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিতে শুরু করলেন অন্য লগ্নিকারীরা। নিউ ইয়র্ক টাইমস একটি তদন্ত সংবাদ প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয় তাঁর প্রতিপক্ষ সংস্থাগুলির গোপন তথ্য প্রকাশ্যে আনার জন্য রিপাবলিকান নিয়ন্ত্রণাধীন একটি পরামর্শ প্রদানকারী ও জনসংযোগ সংস্থাকে বরাত দেন জুকারবার্গ।

এই রিপোর্ট সামনে আসার পর থেকেই ঝড় উঠেছে। মার্ক জুকারবার্গ পড়েছেন বিপাকে। এবার তাঁকে তাঁর পদ থেকে সরে দাঁড়ানোর জন্য খোলাখুলি চাপ তৈরি শুরু করলেন লগ্নিকারীরা। যারমধ্যে অগ্রণী ভূমিকা নিয়েছেন জোনাস ক্রোন নামে এক ফেসবুক লগ্নিকারী। এই রিপোর্টের পর মার্ক জুকারবার্গের ফেসবুক চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানো উচিত বলে দাবি করেছেন তিনি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মীন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 3, 2026

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026