SciTech

প্লাস্টিক খাওয়া প্রাণির সন্ধান মিলল গভীর সমুদ্রে

১১ কিলোমিটার গভীরে সেইসব প্রাণিদের বিচরণস্থল। তাদের পেটের ভিতর পরীক্ষা করে চক্ষু চড়কগাছ বিজ্ঞানীদের। পাওয়া গেছে প্লাস্টিকের টুকরো।

সমুদ্রের গভীরতম অঞ্চলে বসবাসকারী প্রাণিদের পেটে পাওয়া গেল প্লাস্টিকের টুকরো। প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত মারিয়ানার কাছে ১১ কিলোমিটার গভীরে ক্রাসটাসিয়ান নামে সেইসব প্রাণিদের বিচরণস্থল। তাদের পেটের ভিতর পরীক্ষা করে চক্ষু চড়কগাছ বিজ্ঞানীদের। সমুদ্রের গভীরতম স্থানে বাস করা ওই প্রাণির পেটে প্লাস্টিক গেল কিভাবে!

শুধুমাত্র ক্রাসটাসিয়ানের পেটেই নয়, ওই জায়গার আশপাশের প্রায় ৯০টি আলাদা আলাদা প্রাণি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। তাদের শরীরের ভিতরেও পাওয়া গেছে প্লাস্টিকের টুকরো।

সেগুলি সংগ্রহ করে বিজ্ঞানীরা দেখেছেন, বস্ত্রশিল্পে ব্যবহৃত সেমি সিনথেটিক মাইক্রো ফাইবার জাতীয় উপাদান দিয়ে তা তৈরি। যা প্রাণিদেহের পক্ষে খুবই ক্ষতিকারক।

সমুদ্র দূষণের অন্যতম কারণ লাগামছাড়া প্লাস্টিকের ব্যবহার। এরফলে সমুদ্র জগতের বাস্তুতন্ত্রের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৩০০ মিলিয়ন টন প্লাস্টিক সমুদ্রের সিংহভাগ দখল করেছে। যার মাশুল শুধু মানবজগত নয়, স্থল ও জলে বাস করা অন্যান্য প্রাণিদেরকেও দিতে হচ্ছে।

প্লাস্টিক দূষণ পৃথিবীবাসীর কাছে বর্তমানে অন্যতম বিপজ্জনক চ্যালেঞ্জ। বারবার প্লাস্টিক ব্যবহারে লাগাম টানতে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। সেই প্লাস্টিক এবারে জল জগতের অধিবাসীদের শরীরে প্রবেশ করায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জীববিজ্ঞানীরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026