গত ১০ বছর ধরে মেলডোনিয়াম নামের ওষুধটি তিনি সেবন করেন বলে জানিয়েছেন শারাপোভা। নিজের শরীরে ম্যগনেসিয়ামের ঘাটতি ও পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকাই তাঁর মেলডোনিয়াম সেবনের কারণ বলে দাবি শারাপোভার। এ বছরই ওয়াডা মেলডোনিয়ামকে নিষিদ্ধ তালিকা ভুক্ত করায় তাঁর এই বিপত্তি। ১২ই মার্চ থেকে লাগু হচ্ছে শারাপোভার নির্বাসন।
প্রসঙ্গত, আনা কোর্নিকোভার পর টেনিসের সর্বাধিক আলোচিত গ্ল্যামার গার্ল মারিয়া শারাপোভা। পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী শারাপোভার জন্য শুধুমাত্র কোর্টের লড়াই নয়, দৃষ্টি আকর্ষণকারী ফোটোশুটও খ্যাতির পথ প্রশস্ত করেছে। শারাপোভার কোর্টে নামতে না পারা তাঁর খবরের শিরোনামে থাকাকে কোনওভাবেই হয়ত প্রভাবিত করবে না। তবে যে টেনিসের মঞ্চকে পাথেয় করে তাঁর এই গ্ল্যামার কুইন হয়ে ওঠা, শারাপোভার জন্য তার যবনিকা পতন এদিনই হয়ে গেল বলে মত বিশেষজ্ঞদের অন্যদিকে স্পনসর নাইকি শারাপোভার নির্বাসনের খবরে তাঁর সঙ্গে নিজেদের চুক্তি বাতিল করেছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…