National

সুকমায় মাও হামলা, হত ৯ সিআরপিএফ জওয়ান

পাক্কা ১ বছরের বিরতি। ২০১৭-র ১১ মার্চ বছরের সবচেয়ে বড় মাওবাদী আক্রমণের মুখে পড়েছিল ছত্তিসগড়ের আদিবাসী অধ্যুষিত সুকমা জেলা। ২০১৮-র ১৩ মার্চ। সুকমায় মাওবাদী হানার বর্ষপূর্তির ২ দিন পার হয়েছে। মঙ্গলবার সকালে আধা সামরিক বাহিনীর ১টি দল সুকমার কিস্তারাম এলাকার জঙ্গল টহল দিচ্ছিল। জঙ্গল এলাকায় যেখানে সেখানে পাতা থাকে মাওবাদীদের ল্যান্ডমাইনের ফাঁদ। সাবধানতা মেনেই মাইন প্রতিরোধক গাড়িতে করে এদিন জঙ্গলে টহলদারি চালাচ্ছিলেন সিআরপিএফ জওয়ানরা। দুপুরের দিকে জঙ্গলে আচমকাই শক্তিশালী আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে চুরমার হয়ে যায় মাইন প্রতিরোধক গাড়ি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ৯ জওয়ান। ৮ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও ১ জওয়ানের। বেশ কয়েকজন জওয়ান আহত হন। তাঁদের দ্রুত আকাশপথে রায়পুরের হাসপাতালে নিয়ে আসা হয়।

জঙ্গলে মাওবাদীদের নাশকতার খবর পেয়ে পাঠানো হয় আরও আধাসামরিক বাহিনী। গোটা জঙ্গল ঘিরে ফেলে তারা। অবস্থা বেগতিক বুঝে জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোঁড়া শুরু করে জঙ্গলে গা ঢাকা দেওয়া মাওবাদীরা। পাল্টা গুলিবর্ষণ শুরু করেন জওয়ানরাও। গুলির লড়াই এখনও অব্যাহত। মাও হামলায় জওয়ানদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026