ফাইল ছবি
ছত্তিসগড়ের বস্তার জেলার কালাপাথরের কাছে সুকমা। মাওবাদী অধ্যুষিত এলাকা হিসাবে খ্যাত সুকমার গহন অরণ্যে টহল দিচ্ছিল সিআরপিএফের ৭৪ নম্বর ব্যাটেলিয়নের একটি দল। বারকাপাল গ্রামের কাছে একটি রাস্তা তৈরির কাজ চলছে। ছত্তিসগড় পুলিশের দাবি, সেখানে টহলদারি ভ্যান পৌঁছলে আচমকাই প্রায় ৫০ জন মাওবাদী সিআরপিএফ জওয়ানদের ঘিরে গুলি চালাতে শুরু করে। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে ওঠার আগেই অনেক জওয়ান গুলিবিদ্ধ অবস্থায় লুটিয়ে পড়েন। পাল্টা গুলি চালানোর তেমন সুযোগই পাননি তাঁরা। মাওবাদীরা অপারেশন শেষ করে সিআরপিএফের অস্ত্র, গুলি নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়।
এদিকে গুলিতে ২৪ জন জওয়ানের মৃত্যু হয়েছে। আহতদের হেলিকপ্টারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর সেখানে পাল্টা তল্লাশি শুরু হয়েছে। সুকমায় এতবড় মাওবাদী হানার ঘটনা অনেকদিন পর ঘটল। ঘটনাটি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…