National

মেশিন জ্বালিয়ে রাস্তা তৈরি বন্ধ করল মাওবাদীরা

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-য় রাস্তা তৈরির কাজ চলছিল জোরকদমে। হয়তো আসন্ন উৎসবের মরসুমের আগেই রাস্তা তৈরি করতে চাইছিল স্থানীয় প্রশাসন। কিন্তু তাতে বাধ সাধল মাওবাদীরা। এর আগেও যে রাস্তা তৈরির মত কাজে মাওবাদীরা বাধা দেয়নি এমনটা নয়। এবারও তাই হল। সন্ধে পার করে রাত নামতেই ৮-১০ জনের মাওবাদী দল হানা দেয় বিহারের গয়া জেলার ভইসা দোহার গ্রামে।

এই গ্রামের ওপর দিয়েই তৈরি হচ্ছিল পাকা রাস্তা। যা এই গ্রামের সঙ্গে অন্যান্য জায়গায় সড়ক যোগাযোগকে আরও উন্নত করত। কিন্তু বৃহস্পতিবার সন্ধে পার করতেই অন্ধকারে গা ঢাকা দিয়ে সেখানে হাজির হয় মাওবাদীরা। তারপর রাস্তা তৈরির জন্য প্রয়োজনীয় ২টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। একটি তারমধ্যে জেসিবি মেশিন ছিল। দাউদাউ করে জ্বলতে থাকে গাড়ি ২টি।

আগুন দেখে আশপাশে থেকে সকলেই বেরিয়ে আসেন। এভাবে ২টি মেশিন জ্বালিয়ে দেওয়ার পর এখন কাজ বন্ধ রয়েছে। শুক্রবার এলাকা ঘুরে দেখে পুলিশ। যে মাওবাদীরা একাজ করেছে তাদের পাকড়াও করতে অভিযান শুরু হয়েছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে। রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ স্তব্ধ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026