National

মাওবাদীদের ঘটানো আইইডি বিস্ফোরণে ১৫ পুলিশকর্মী সহ মৃত ১৬

খবর এসেছিল মাওবাদীরা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এই খবর পাওয়ার পর অবস্থা সামাল দিতে সেখানে যাচ্ছিল মহারাষ্ট্রের গড়চিরোলি পুলিশের সি-৬০ কুইক রেসপন্স টিমের একটি দল। কিন্তু পৌঁছনোর আগেই তাদের গাড়ি রাস্তায় মাওবাদীদের করা আইইডি বিস্ফোরণের শিকার হয়। সেই বিস্ফোরণে পুরো গাড়িটি পুড়ে যায়। মৃত্যু হয় ১৫ জন পুলিশকর্মী ও চালকের। ঘটনার জেরে ওই রাস্তারও ব্যাপক ক্ষতি হয়।

এই ঘটনার কড়া ভাষায় নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। মহারাষ্ট্র পুলিশের তরফে এই ঘটনার কথা স্বীকার করে জানানো হয় মাওবাদীদের জবাব দিতে প্রস্তুত তারা। মাওবাদী দমনে বড়সড় পদক্ষেপ করতে চলেছে পুলিশ।

লোকসভা নির্বাচনের মধ্যে মাওবাদী হানা বেড়েছে। যেখানে মাওবাদীদের শক্ত ঘাঁটি রয়েছে সেখানে সেখানেই তারা হামলা চালানোর চেষ্টা চালাচ্ছে। পাল্টা মাওবাদী দমনেও চলছে অপারেশন। সেখানেও পরপর সাফল্য এসেছে। তবে গড়চিরোলিতে এদিন যা ঘটল, এখানে এতবড় নাশকতা গত ২ বছরে করতে পারেনি মাওবাদীরা। তবে কী গোয়েন্দা ব্যর্থতা? গড়চিরোলির বুধবারের ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার কথা মানতে নারাজ মহারাষ্ট্র পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026