National

হেলিপ্যাডে হানা, মাওবাদীকে গুলি করে মারল সুরক্ষাবাহিনী

হেলিকপ্টার নামার আগে সেই জায়গা নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়। আর তা যদি মাওবাদী বা সন্ত্রাসবাদীদের শক্ত ঘাঁটি হয় তবে তো কথাই নেই! সেই হেলিপ্যাড স্যানিটাইজেশনের কাজই চলছিল। সুরক্ষাকর্মীরা মোতায়েন ছিলেন চারিদিকে। সেই সময় আচমকাই তাঁদের ওপর হামলা হয়। হামলা চালায় মাওবাদীরা। মাওবাদীরা আইইডি বিস্ফোরণ ঘটায়। প্রথমে একটি বিস্ফোরণ ঘটিয়ে সুরক্ষাকর্মীদের হতভম্ব করে তারপর চারদিক থেকে আক্রমণের রাস্তায় হাঁটে মাওবাদীরা।

চারধার থেকে মাওবাদীরা ঘিরে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালান সুরক্ষাকর্মীরাও। গুলির লড়াই চলতে থাকে। সুরক্ষাকর্মীদের ছোঁড়া গুলিতে ১ মাওবাদীর মৃত্যু হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হওয়ার পর পিছু হঠে মাওবাদীরা। জঙ্গলে পালিয়ে যায় তারা।

ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের নারায়ণপুর জেলার ওরচা এলাকায়। তবে মাওবাদী হানায় কোনও সুরক্ষাকর্মীর কোনও ক্ষতি হয়নি বলেই খবর। তবে পুরো খবর এখনও মেলেনি। এলাকা জুড়ে মাওবাদীদের খোঁজে তল্লাশি শুরু করে সুরক্ষাবাহিনী।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026