National

মাওবাদী হামলায় মৃত বিজেপি বিধায়ক সহ ৫

ফের সেই ছত্তিসগড়ের দান্তেওয়াড়া। ফের সেই মাওবাদী হামলা। ফের সেই আইইডি বিস্ফোরণ। আর ফের মৃত্যু। আইইডি বিস্ফোরণে ১ বিজেপি বিধায়ক সহ ৪ সুরক্ষাকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দান্তেওয়াড়ায়। বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডবী-র কনভয়কে সুরক্ষা কর্মীরা ঘিরে নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় আইইডি বিস্ফোরণ হয়। তাতেই মৃত্যু হয় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডবীর। মৃত্যু হয় ৪ সুরক্ষাকর্মীরও।

দান্তেওয়াড়াকে এখনও মাওবাদীদের শক্ত ঘাঁটি বলেই মনে করা হয়। সেখানে গভীর জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদীরা প্রায়শই সিআরপিএফ কনভয়ে হামলা চালিয়েছে অতীতে। ভোটের মুখে যে তারা হামলা চালাতে পারে এমন আশঙ্কা রাজনৈতিক মহলও করছিল। সেটাই হল। ভোটের মুখেই দান্তেওয়াড়ার শ্যামাগিরি পাহাড়ের কাছে জঙ্গল এলাকায় মঙ্গলবার আইইডি বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা। বিস্ফোরণের পর কনভয় লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে মাওবাদীরা।

জানা যাচ্ছে ঘটনার পর সুরক্ষাকর্মীদের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই শুরু হয়। তা বিকেলের পর সন্ধেতেও অব্যাহত ছিল। আগামী বৃহস্পতিবার দান্তেওয়াড়ার বস্তার লোকসভা আসনে ভোটগ্রহণ। তার আগেই এমন এক মাওবাদী হানার ঘটনা ঘটল। ভোট বানচাল করতেই মাওবাদীরা হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। এর চেয়ে বেশি খবর এখনও অমিল।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026