ফাইল ছবি
কুন্দি কয়লাখনি থেকে কয়লাবোঝাই করে ফিরছিল ২টি ট্রাক। ঝাড়খণ্ডের লাতেহার জেলার বুকরু গ্রামের কাছে ট্রাক ২টির পথ আটকায় মাওবাদীরা। ট্রাক চালকদের ধাক্কা মেরে বাইরে ফেলে দেয়। তারপর ট্রাক ২টিতে কেরোসিন তেল ছড়িয়ে আগুন ধরিয়ে দেয়। রাজপথের ওপরই ২টি কয়লা বোঝাই ট্রাক দাউদাউ করে জ্বলতে থাকে।
মাওবাদীদের দাবি তাদের অনুমতি না নিয়েই ওই কয়লা খনি থেকে কয়লা নিয়ে যাচ্ছিল ট্রাকগুলি। তাই আগুন। যদিও মাওবাদীদের সেই দাবি উড়িয়ে দিয়েছে পুলিশ। পুলিশের দাবি, ট্রাক চালকদের কাছে টাকা চেয়েছিল মাওবাদীরা। তা না দেওয়ায় এই কাণ্ড। তবে মাওবাদীদের হাত থেকে পালিয়ে রক্ষা পেয়েছেন ২ ট্রাকের চালক।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…