National

ভোটের আগের দিন মাওবাদী হানা, মৃত বিএসএফ আধিকারিক

ছত্তিসগড়ে সোমবার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। ইতিমধ্যেই এই নির্বাচন বয়কট করার ডাক দিয়েছে মাওবাদীরা। অন্যদিকে মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে সুরক্ষা বন্দোবস্ত আঁটসাঁট করা হয়েছে। ভোট যাতে নির্বিঘ্নে হয় সেজন্যও ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জায়গায় চলছে খানা তল্লাশি।

ভোটের আগের দিন ছত্তিসগড়ের কাঁকর জেলায় কোয়ালি বেদা জঙ্গলে রবিবার সকালে টহল দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। ঠিক সেই সময়ে জঙ্গলের মধ্যে ৬টি আইইডি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বিএসএফের অ্যাসিস্ট্যান্ট সাবইন্সপেক্টর মহিন্দর সিং। রাজস্থানের বাসিন্দা ওই বিএসএফ আধিকারিককে দ্রুত রায়পুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

গত ১৬ দিনে এই নিয়ে ৪টি মাওবাদী হামলার ঘটনা ঘটল ছত্তিসগড়ে। এদিনের ঘটনার পর এলাকা জুড়ে শুরু হয় খানা তল্লাশি। সোমবার ভোট। সেই ভোট বানচাল করতে মাওবাদীরা যাতে কোথাও সফল না হয় সেজন্য সুরক্ষা বলয় আরও নিশ্ছিদ্র করা হচ্ছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026