Entertainment

‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকতে গেলে গায়ের চামড়া মোটা হওয়া দরকার’

ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে গায়ের চামড়া মোটা হওয়া জরুরি। তিনি ইতিমধ্যেই এই জগতে অনেকটা সময় কাটিয়ে ফেলেছেন। তাঁর উপলব্ধি এই জগতে তুমি যখন সফল তখন অনেক বন্ধু পাবে, কিন্তু যখন তোমার কঠিন সময় যাবে তখন এরাই তোমার পাশ থেকে দূরে চলে যাবে। একটি আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা মনোজ বাজপেয়ী। তাই তাঁর পরামর্শ এই জগতে টিকতে গেলে নিজের চামড়া মোটা করা খুব দরকারি।

ফাইল : মনোজ বাজপেয়ী, ছবি – আইএএনএস

মুম্বইতে হওয়া এই অনুষ্ঠানে মনোজ একটি গল্প বলেন। তখন তিনি একজন স্ট্রাগলিং অ্যাক্টর। নিজের জায়গা তৈরির লড়াই চালাচ্ছেন। সেই সময় তাঁর এক বন্ধু তাঁর সিনেমার প্রিমিয়ারে তাঁকে নিমন্ত্রণ করেছিলেন। সেখানে অনেক চিত্রগ্রাহক উপস্থিত ছিলেন। তাঁরা সেলেব্রিটিদের ছবি তুলছিলেন। মনোজকে দেখা মাত্র তাঁদেরই একজন সকলকে বলেন, এর ছবি তোলার দরকার নেই। এর ছবি গুরুত্বপূর্ণ নয়। অভিনেতা বলেন, সেদিনের সেই কষ্টের মধ্যেও তিনি নিজেকে বলেছিলেন, যেদিন তোমার সিনেমা হিট করবে এরাই ফিরে আসবে তোমার ছবি তুলতে। এটাই ইন্ডাস্ট্রি। এটাই টিকে থাকার মন্ত্র।

ফাইল : মনোজ বাজপেয়ী, ছবি – আইএএনএস

মনোজ বাজপেয়ী বলেন, এখন তিনি সবচেয়ে বেশি খুশি হন তখন যখন তাঁর কাছে কোনও সিনেমার অফার থাকেনা। কারণ তখন তিনি নিজেকে আরও ভাল করে তৈরি করার জন্য লড়াই করেন। এদিন পুলওয়ামায় জঙ্গি হামলারও নিন্দা করেন মনোজ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026