National

সুপ্রিম কোর্টে খারিজ কং আবেদন, গোয়ার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন পারিক্কর

গোয়ায় সংখ্যাগরিষ্ঠ দল তারাই। তবু তাদের সরকার গড়তে ডাকলেন না রাজ্যপাল। তাই গোয়ার মুখ্যমন্ত্রী হিসাবে মনোহর পারিক্করের ওপর স্থগিতাদেশ জারি করা হোক। এই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। কিন্তু শীর্ষ আদালত তাদের সেই আবেদন খারিজ করে দিয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, কংগ্রেসও সুযোগ পেয়েছিল নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যপালের কাছে যেতে। কিন্তু তারা যায়নি। বিজেপি গিয়েছিল। ফলে মনোহর পারিক্করের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণে কোনও বাধা নেই। তবে আগামী ১৬ মার্চ মনোহর সরকারকে তাদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ বিধানসভায় দিতে হবে বলেও জানিয়ে দেয় আদালত।

এদিকে এদিন ১৭ জন বিধায়ককে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে কংগ্রেস। রাজ্যে সবচেয়ে বেশি আসন তাদের দখলে থাকায় তাদেরই আগে সরকার গড়তে ডাকা উচিত ছিল বলে দাবি করে রাজ্যপালের সঙ্গে কথা বলে তারা। প্রায় আধঘণ্টা কথা হয়। যদিও তাতে কাজের কাজ কিছু হয়নি। বিকেলে পানাজিতে গোয়ার রাজভবনে মনোহর পারিক্করকে শপথবাক্য পাঠ করান গোয়ার রাজ্যপাল মৃদুলা সিনহা। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গড়কড়ি, বিজেপি সভাপতি অমিত শাহ সহ বিজেপির নেতারা। ৪০ আসনের বিধানসভায় তাদের ঝুলিতে এসেছে ১৩টি আসন। সরকার গড়তে দরকার কমপক্ষে ২১টি আসন। সেখানে এদিন পারিক্কর দাবি করেন তাঁদের হাতে অন্যান্য দলের সমর্থন রয়েছে। মোট ২১ জন বিধায়কের সমর্থন রয়েছে তাঁদের। তবে তা মুখের কথা। এই দাবির স্বপক্ষে আগামী ১৬ তারিখ বিধানসভায় প্রমাণ দিতে হবে প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীকে।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026