National

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মনমোহন সিং

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত রবিবার। মঙ্গলবার তাঁকে ছেড়ে দিল হাসপাতাল।

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দিল্লির এইমস-এ ভর্তি ছিলেন তিনি। আইসিইউ-তে তাঁকে রাখা হয়েছিল। তাঁর করোনা পরীক্ষাও করা হয়। যদিও করোনা পাওয়া যায়নি। তারপরই তাঁকে প্রথমে আইসিইউ থেকে বেডে দেওয়া হয়। তারপর তাঁকে ছেড়ে দেওয়া হয়। ৮৭ বছরের মনমোহন সিং ভর্তি ছিলেন চিকিৎসক নীতীশ নায়েকের তত্ত্বাবধানে। তাঁর পর্যবেক্ষণের জন্য একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছিল।

গত রবিবার রাত পৌনে ৯টা নাগাদ মনমোহন সিংকে দিল্লির এইমস-এ আনা হয়। তখনই তাঁকে ভর্তি করা হয়। বুকে ব্যথা অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। একটি নতুন ওষুধ খেয়েছিলেন তিনি। চিকিৎসকেরা মনে করছেন ওই নতুন ওষুধটি থেকেই হয়তো সমস্যা হয়ে থাকতে পারে। তারপরই তাঁর শ্বাসকষ্ট ও বুকে ব্যথা শুরু হয়। যদিও রবিবার ভর্তি করার পর সোমবারই তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা যায়।

চিকিৎসকদের একটি দল সর্বক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রেখেছিলেন। কংগ্রেসের বরিষ্ঠ নেতারা তাঁর খোঁজ রাখছিলেন। ২০০৯ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন মনমোহন সিং-এর হার্ট অপারেশন হয়। দিল্লি এইমসেই তাঁর বাইপাস সার্জারি করা হয়। কঠিন করোনারি বাইপাস সার্জারি করা হয় তাঁর। বিটিং হার্ট অপারেশন সম্পূর্ণ করতে চিকিৎসকেরা ১৪ ঘণ্টা সময় নিয়েছিলেন সে সময়। এই দীর্ঘ সময়ের অপারেশন সফল হয়। সুস্থ হয়ে ওঠেন মনমোহন সিং। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ৮৭ বছর বয়স্ক মনমোহন সিংয়ের জন্ম হয় বর্তমান পাকিস্তানের গাহ নামে জায়গায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026