National

হাসপাতালে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে হাসপাতালে ভর্তি করা হল রবিবার। রবিবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং হাসপাতালে। লকডাউন, করোনা উদ্বেগের মধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাত পৌনে ৯টা নাগাদ তাঁকে দিল্লির এইমস-এ আনা হয়। তখনই তাঁকে ভর্তি করা হয়। বুকে ব্যথা অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা আইএএনএস। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।

চিকিৎসক নীতীশ নায়েকের অধীনে মনমোহন সিংকে ভর্তি করা হয়। তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। সর্বক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকেরা। এর আগে ২০০৯ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর হার্ট অপারেশন হয়। দিল্লি এইমসেই তাঁর বাইপাস সার্জারি করা হয়। কঠিন করোনারি বাইপাস সার্জারি করা হয় তাঁর। বিটিং হার্ট অপারেশন সম্পূর্ণ করতে চিকিৎসকেরা ১৪ ঘণ্টা সময় নেন। এই দীর্ঘ সময়ের অপারেশন সফল হয়। সুস্থ হয়ে ওঠেন মনমোহন সিংও।

রবিবার ফের তিনি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন। ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন অনেক রাজনীতিবিদই। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। ৮৭ বছর বয়স্ক মনমোহন সিংয়ের জন্ম হয় বর্তমানে পাকিস্তানের গাহ নামে জায়গায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026