National

আদালতের রায় সব কথা বলে দিয়েছে : মনমোহন সিং

ইউপিএ সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন প্রচার চালাতে ব্যবহার করা হয়েছিল ২জি স্পেকট্রাম বণ্টনে দুর্নীতির অভিযোগ। বৃহস্পতিবার এমনই জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ২জি স্পেকট্রাম দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি সিবিআই। বৃহস্পতিবার একথা বলে এই মামলার সব অভিযুক্তকে বেকসুর খালাস করে দিল্লির সিবিআই বিশেষ আদালত। অক্সিজেন পায় কংগ্রেস। কারণ তাদের জামানাতেই এই দুর্নীতির অভিযোগ সামনে আসে। তোলপাড় হয়ে যায় গোটা দেশ। সেসময়ে আঙুল ওঠে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দিকেও। তিনি সবকিছু জানতেন বলে অভিযোগ সামনে আসে। ফলে এদিন আদালতের রায়ের পর তাঁর প্রতিক্রিয়ার গুরুত্ব ছিল।

প্রতিক্রিয়া দিতে গিয়ে অল্পকথায় প্রাক্তন প্রধানমন্ত্রী দাবি করলেন তাঁর বিরুদ্ধেও যাবতীয় অভিযোগ আদপে ভিত্তিহীন। মনমোহন সিং বলেন, তিনি আদালতের রায় নিয়ে কোনও অহংকার দেখাতে রাজি নন। কারণ তিনি মনে করেন আদালতের রায়কে সম্মান জানানো উচিত। আদালতের দ্ব্যর্থহীন ভাষায় পরিস্কার যে সেসময়ে ইউপিএ-র বিরুদ্ধে ব্যাপকভাবে ভিত্তিহীন প্রচার চালানো হয়েছিল। কিন্তু তাঁর নামও তো সেসময়ে ২জি দুর্নীতিতে জড়িয়েছিল? সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে মনমোহনের এককথায় উত্তর। আদালতের রায়ই সব কথা বলে দিয়েছে।

News Desk

বৃশ্চিক রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

ধনু রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026