Entertainment

চরম পদক্ষেপ নিলেন টিভির জনপ্রিয় অভিনেতা

টিভির জনপ্রিয় মুখ তিনি। তিনি এভাবে আত্মহননের পথ বেছে নেওয়ায় শোকাহত অনেক দর্শক।

মুম্বই : হয়তো বাঁচানো যেত। সিলিং থেকে ঝুলছিলেন তিনি। গলায় জড়ানো ছিল দোপাট্টা। বিষয়টি নজরেও পড়ে যায় স্ত্রীর। স্বামীকে একা বাঁচানো তাঁর পক্ষে সম্ভব ছিলনা। প্রতিবেশিদের ডাকাডাকি করেন। কিন্তু কেউই সাহস করেননি বাঁচাতে যেতে। কারণ তাঁদের অনেকেরই ধারণা ছিল যে ওই ব্যক্তি হয়তো করোনা সংক্রমণের শিকার। অবশেষে তিনি যে আবাসনে থাকতেন সেই আবাসনের সুরক্ষাকর্মী ছুটে আসেন। তিনি দোপাট্টা কেটে ওই অভিনেতাকে নামিয়ে আনেন।

তাঁকে নিথর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহননের পথ বেছে নেন ৩২ বছরের জনপ্রিয় অভিনেতা মনপ্রীত গ্রেওয়াল। পুলিশ তদন্তে নেমে জানতে পারে মনপ্রীতের আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে তাঁর হাতে সাড়ে ৮ হাজার টাকাও ছিলনা। তাঁর ফ্ল্যাটের ভাড়াই সাড়ে ৮ হাজার টাকা। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের খারগর এলাকার একটি আবাসনে।

মনপ্রীত সবচেয়ে বেশি চোখে পড়েন ২০১৭ সালে শুরু ‘আদত সে মজবুর’ নামে কমেডি শো-তে। ওই শোয়ের দৌলতে যথেষ্ট জনপ্রিয়তা পান তিনি। ২০১৮ সালে তিনি বিয়ে করেন। তারপর স্বামী-স্ত্রী ওই ফ্ল্যাটেই থাকতেন। মনপ্রীতের বাবা-মা পঞ্জাবেই থাকেন। তিনি মুম্বইতে থাকতেন কর্মসূত্রে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026