ফের উত্তপ্ত মঙ্গলকোট

এক সিপিএম কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বর্ধমানের মঙ্গলকোটের কুলসোনা গ্রামে। বুধবার সেখানে ব্যাপক বোমাবাজি হয়। সিপিএমের অভিযোগ, দীর্ঘদিন ঘরছাড়া থাকার পর মঙ্গলবার বাড়ি ফিরে কাজে যোগ দিতে যান সিপিএম কর্মী রফিকুল শেখ। সেই সময়ে রাস্তায় তাঁর ওপর আক্রমণ হয়। রফিকুলকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন আর এক সিপিএম কর্মী ইসমাইল শেখ। দুজনকেই বর্ধমানের কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় রফিকুলের। এরপরই কুলসোনা গ্রামে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে। এদিকে রফিকুলকে যারা মেরেছে তারা তৃণমূল কর্মী বলে দাবি করেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। তৃণমূলের তরফ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026