Entertainment

একদম অন্য ভূমিকায় ডেবিউ করছেন মন্দিরা বেদী

একদম অন্য কাজ। অভিনেত্রী মন্দিরা বেদীর জন্য একেবারেই নতুন। কিন্তু সেই কাজেই এখন মন প্রাণ ঢেলে দিয়েছেন তিনি। মন্দিরা এবার কলম ধরেছেন। বই লিখছেন। তাঁর সেই বইয়ের নামও ঠিক হয়ে গেছে। ‘হ্যাপি ফর নো রিজন’। কোনও বিশেষ কারণ ছাড়াই কেন মন্দিরা খুশি? বইয়ের নাম শোনার পর অনেকই এই প্রশ্ন করতে শুরু করেছেন।

মন্দিরা বেদী জানাচ্ছেন, তিনি বিনোদন জগতে ২৫টা বছর কাটিয়ে ফেলেছেন। অনেক কিছু পেয়েছেন। এই সময়গুলো তাঁর জন্য আশির্বাদ। প্রতিটা বছর কেটেছে। আর মনে হয়েছে এই বছরটা আগের চেয়েও ভাল কেটেছে। জীবনের সঙ্গে ভেসে চলেছেন তিনি। তিনি তাঁর জীবন উপভোগ করেছেন। যা তাঁকে নিজের ভিতর থেকে আনন্দিত করেছে। আর সেটাই তো তিনি চিরদিন চেয়েছিলেন বলে অকপটে জানিয়েছেন মন্দিরা।

টিনসেল টাউনের এই সুন্দরী আরও জানিয়েছেন, পেঙ্গুইনের মত প্রকাশক সংস্থা তাঁর বই ছাপতে চেয়েছে। এটা তাঁর কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতই আনন্দের। তাঁর বইতে কী থাকছে? পুরোটা না বললেও মন্দিরা জানিয়েছেন, তাঁর এই বইতে থাকছে কেমন করে তিনি বাড়ি ও কাজের মধ্যে সামঞ্জস্য রেখে চলেছেন, কীভাবে নিজেকে ফিট রেখেছেন, কীভাবে সন্তানদের বড় করেছেন। আর? বাকিটা হয়তো বইটা প্রকাশিত পেলেই প্রকাশ পাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026