SciTech

আলু, নুন দিয়ে মঙ্গলগ্রহে তৈরি হবে বাড়ি, উপায় আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

শুনতে অবাক লাগতেই পারে তবে এটাই সত্যি যে আলু, নুন সহযোগে কোনও নতুন রান্না নয়, মঙ্গলগ্রহে বাড়ি বানানোর কৌশল বার করে ফেললেন বিজ্ঞানীরা।

পৃথিবী ছাড়াও অন্যত্র থাকার বন্দোবস্ত পাকা করতে চাইছেন বিজ্ঞানীরা। অন্যত্র বলতে তো আপাতত ২টি উপায়। এক চাঁদ অথবা মঙ্গলগ্রহ। লাল গ্রহ নিয়ে কার্যত প্রতিদিনই নতুন নতুন তথ্যে সমৃদ্ধ হচ্ছেন বিজ্ঞানীরা। লাল গ্রহকে চিনতে উঠেপড়ে লেগেছেন তাঁরা।

এখন প্রশ্ন হল মঙ্গলগ্রহকে যদি ভবিষ্যতে বাসযোগ্য করেও তোলা যায়, তাহলে সেখানে বাড়ি তৈরি হবে কিভাবে? কংক্রিটের বাড়ি তৈরি কি মঙ্গলের আবহাওয়াতেও সম্ভব? এবার তার রাস্তাও বার করে ফেললেন বিজ্ঞানীরা।

ব্রিটিশ বিজ্ঞানীরা এমন একটি কংক্রিট তৈরি করেছেন যা মঙ্গলগ্রহের আবহাওয়াতেও দিব্যি বাড়িকে শক্ত হাতে ধরে রাখতে সক্ষম। এই মহাজাগতিক কংক্রিট অবশ্য আশপাশে ওঠা বাড়ির কংক্রিটের মত নয়, একটু অন্যরকম। যাতে আলু এবং নুন লাগবে।

ব্রিটেনের ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা যে কংক্রিট আবিষ্কার করেছেন তাঁরা তার নাম দিয়েছেন স্টারক্রিট। যা তৈরি করা হয়েছে মহাজাগতিক ধুলো, আলুর স্টার্চ ও এক চিমটে নুন দিয়ে।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, আলুর স্টার্চ বাঁধুনির কাজ করছে। যা লাল গ্রহের ধুলোর সঙ্গে মিশে এতটাই শক্তিশালী কঠিন কংক্রিট তৈরি করছে যা মঙ্গলের মাটিতে বাড়ি তৈরি করতে সক্ষম।

প্রসঙ্গত যে বিজ্ঞানীদের দল এই কংক্রিট তৈরি করেছে, তারা এর আগেও অন্য গ্রহে বাড়ি বানানোর জন্য একটি বিশেষ ধরনের কংক্রিট তৈরি করেছিল। কিন্তু সেখানে বাইন্ডার বা বাঁধুনি হিসাবে লাগছিল মানুষের রক্ত এবং মূত্র। কংক্রিট বানাতে এত মানব রক্ত পাওয়া অসম্ভব। তাই সেই প্রকল্প বিশেষ গুরুত্ব পায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026