আমি তৃণমূল কংগ্রেস কর্মী : মানস

অবশেষে সব প্রতীক্ষার অবসান। এদিন বক্তব্যের শুরুটা এভাবেই করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। উপলক্ষ্য ছিল রাজ্য কংগ্রেসের প্রথমসারির নেতা মানস ভুঁইয়ার তৃণমূলে আনুষ্ঠানিক যোগদান। সেখানে প্রারম্ভিক বক্তব্য রাখতে গিয়ে  মানস ভুঁইয়াকে পাশে বসিয়ে পার্থবাবু দিনটিকে স্মরণীয় বলে ব্যাখ্যা করেন। তাঁর বক্তব্য পুরনো সহকর্মীদের সঙ্গে ফের কাজ করার সুযোগ হওয়ায় তিনি খুশি। মানস ভুঁইয়ার হাতে এদিন দলীয় পতাকা তুলে দেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছিলেন মুকুল রায়ও। এদিন মানস ভুঁইয়া ছাড়াও তৃণমূলে যোগ দেন মহম্মদ সোহরাব, কনক দেবনাথ, অসিত মজুমদার, খালেক ইবাদুল্লার মত রাজ্য কংগ্রেসের নেতারা। এছাড়াও এদিন অনেক কংগ্রেস সম্পাদক, ছাত্র পরিষদের নেতা তৃণমূলে যোগ দেন। এতজন একসঙ্গে একদিনে তৃণমূলে যোগ দেওয়ায় পার্থ চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেন, কংগ্রেসে জগাই-মাধাই ছাড়া আর কেউই রইলনা। নাম না করলেও জগাই-মাধাই বলে তিনি কংগ্রেসের কোন দুই নেতাকে ইঙ্গিত করতে চেয়েছেন সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহল। এদিকে এদিন তৃণমূলে নাম লেখানোর পর সাংবাদিকদের প্রশ্নবাণে কিছুটা বিব্রতই দেখিয়েছে মানস ভুঁইয়াকে। তাঁর দাবি, রাজনীতি অনেকটা নদীর প্রবাহমান ধারার মত। কোথাও থেমে থাকার জায়গা নেই। এখন তিনি তৃণমূলের কর্মী। দল যা সিদ্ধান্ত নেবে তিনি সেভাবেই নিজের কাজ করে যাবেন। তবে বিধায়ক পদ থেকে পদত্যাগের প্রসঙ্গ এদিন এড়িয়ে যান মানসবাবু। এদিন সকলের সঙ্গে তৃণমূলে যোগ দেন মানসপত্নী গীতা ভুঁইয়াও।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026