এসএমএস করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে শান্ত হওয়ার পরামর্শ দিলেন মানস ভুঁইয়া। তাঁকে তাড়াহুড়ো না করার পরামর্শও দিয়েছেন তিনি। সাফ জানিয়ে দিয়েছেন এসব করে লাভ নেই, কারণ পিএসি চেয়ারম্যানের পদ তিনি ছাড়ছেন না। সাংবাদিক বৈঠক ডেকে মানসবাবু এদিন ফের বিরোধী দলনেতা আবদুল মান্নানকে একহাত নিয়েছেন। তাঁর দাবি, বিরোধী দলনেতা প্রদেশ সভাপতিকেও ভুল বোঝাচ্ছেন। আবদুল মান্নান এবং অধীর চৌধুরী মিলে তাঁকে খেলো করার একটা নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। পিএসি চেয়ারম্যান পদ তিনি কেন গ্রহণ করেছেন এবং কেন তিনি সেই দায়িত্ব ছাড়তে রাজি নন তা কংগ্রেস হাইকমান্ড জানতে চাইলে তিনি দিল্লি গিয়ে তাঁদের সবকিছু বুঝিয়ে বলতে প্রস্তুত বলেও জানান মানস ভুঁইয়া। আগামী শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতি মানস ভুঁইয়ার পিএসি চেয়ারম্যান পদ বিতর্ক নিয়ে বৈঠক ডেকেছেন। তার আগের দিন মানসবাবুর এই আক্রমণ নতুন জটিলতার জন্ম দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…
রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…
ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…
রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…
মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…
বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…