পাল্টা এবার দলের বিধায়কদের কাছে চিঠি পাঠালেন কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া। চিঠিতে তাঁর সঙ্গে বিরোধী দলনেতা, প্রদেশ কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতাদের সঙ্গে পিএসির চেয়ারম্যান পদ গ্রহণকে কেন্দ্র করে কি কথাবার্তা হয়েছে সব বিস্তারিতভাবে জানান হয়েছে বলে জানিয়েছেন মানসবাবু। তাঁর যুক্তি, প্রদেশ কংগ্রেস নেতারা তাঁদের মধ্যের কথোপকথন ‘পাবলিক’ করে দিয়েছেন। তাই এবার তাঁরও সব কথা ‘পাবলিক’ করতে অসুবিধা নেই। এদিন মানসবাবু আরও বলেন, এআইসিসির নামকে ব্যবহার করে বিরোধী দলনেতা আবদুল মান্নান ও অধীর চৌধুরী তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। দলের বাধা সত্ত্বেও পিএসির চেয়ারম্যান পদ ছাড়া দূরে থাক গত মঙ্গলবার পিএসির প্রথম বৈঠকও সেরে ফেলেছেন মানসবাবু। আগামী বৃহস্পতিবার সাংবাদিকদের তাঁর কিছু জানানোর আছে বলেও জানিয়েছেন তিনি।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…