Let’s Go

এই ঝরনার জল পাপীদের স্পর্শ করেনা, কেবল পবিত্ররা এর স্পর্শ পান

এ দেশেই রয়েছে এমন এক তীর্থক্ষেত্রে যার অদূরে এক ঝরনার জল পাপীদের স্পর্শ করেনা। এটাই এখানকার লোকশ্রুতি। বহু মানুষ হাজির হন এই ঝরনা দেখতে।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে নানা লোকশ্রুতি, বিশ্বাস, কাহিনি। এসব কাহিনি অনেক ক্ষেত্রে পুরাণ বা মহাকাব্য নির্ভর।

হিমালয়ের কোলে দেশের এক রাজ্য উত্তরাখণ্ডকে বলা হয় দেবভূমি। এখানে সব কিছুর মধ্যেই নাকি লুকিয়ে আছে ইতিহাস, বিশেষত্ব আর রহস্য।

এই উত্তরাখণ্ডের অন্যতম তীর্থক্ষেত্র বদ্রীনাথ। চার ধামের এক ধাম। এই বদ্রীনাথ থেকে ৮ কিলোমিটার দূরেই রয়েছে একটি ঝরনা।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই ঝরনা এক অন্যতম পর্যটনস্থলও বটে। যেখানে পর্যটকদের ঢল নামে।

পাহাড়ের ৪০০ মিটার ওপর থেকে এই ঝরনার জল ঝরে পড়ছে। যা দেখে মনে হয় যেন মুক্তো ঝরে পড়ছে। কিছুক্ষণ হিমালয়ের এই ঝরনার সামনে দাঁড়িয়ে থাকলে মনে হয় যেন স্বর্গে আছেন কেউ।

এমনই তার অবর্ণনীয় রূপচ্ছটা। এই ঝরনা বসুধারা ঝরনা নামেই খ্যাত। ভারতের শেষ গ্রাম মানা থেকে যেতে হয় বসুধারা ঝরনা দেখতে।

মানা গ্রাম থেকে ছোট ঘোড়ায় চেপে বসুধারা যাওয়ার উপায় রয়েছে। তবে এখানে বেড়াতে আসা মানুষজন অনেকেই এই পথ ট্রেক করতে পছন্দ করেন।

মানা থেকে বসুধারা মোটামুটি ৫ কিলোমিটার পথ। যা পাহাড়ি দুর্গম পাথুরে পথে হেঁটে যেতে প্রায় ২ ঘণ্টার ওপর লেগে যায়।

কথিত আছে যে এই বসুধারা ঝরনার জল পাপীদের স্পর্শ করেনা। কেবল পবিত্র মনের মানুষই এই জলের স্পর্শ পান। পুরাণে যে অষ্টবসুর কথা বলা হয়, তাঁরা সকলেই এখানে তপস্যা করেছিলেন। এজন্যই এই ঝরনার নাম বসুধারা।

বলা হয় এই ঝরনার জলে ওষধিগুণ রয়েছে। তাই এখানে যাঁরাই আসেন তাঁরা এই ঝরনার জলে স্নান করেন। বলা হয় জলের ওষধিগুণে শরীর আরও সুস্থ হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026